কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু থেকেই রাজধানীর রামপুরা এলাকা ছিল উত্তপ্ত। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার (৬ আগস্ট) স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই দিনে রামপুরাতে নতুন করে কোনো স্থাপনায় আগুন দেওয়া হয়নি।
সকালে ১০টার দিকে রামপুরা সড়কে রিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির সঙ্গে গণপরিবহন চলতে দেখা যায়। তবে রামপুরা ব্রিজ পার হতেই হাতের বামদিকে ওয়াসার পানি শোধনাগারের বাউন্ডারি ওয়ালে বিভিন্ন দেয়াল লিখন থাকলেও কোনো ভাঙচুর নেই। পাশের আরেকটি স্থাপনা ভাঙচুর করা হয়েছে। রাস্তার ওপর অল্প দূরত্বেই দেখা মেলে পোড়া টায়ার ও ছাই।
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের গলিতে ঢুকতেই প্রধান সড়কে দুটি ভস্মীভূত প্রাইভেট কার দেখা যায়। এই গলি দিয়ে এগোলেই ৫০০ মিটার দূরে বাড্ডা থানা। আর এই এলাকা মেরুল বাড্ডা। এলাকার সব ইন্টারনেট সংযোগের সংস্কার চলছে।
বাড্ডা এলাকার স্থানীয়রা জানান, সকাল ১১টার কিছু পরে আগুন দেওয়া হয় রাজধানীর বাড্ডা থানার পুলিশ মেসে। তবে কারা আগুন দিয়েছে সেই বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি। দুপুর ৩টা পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। তবে ভেতরে কোনো পুলিশ সদস্য ছিলেন না। থানা ও মেসের আশপাশেও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।
সরেজমিনে দেখা যায়, পুলিশ মেসের আগুন জ্বলা অবস্থায় কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র বের করে নিচ্ছে মানুষ। আবার কেউ কেউ কাঁটা লোহার গ্রিল নিয়ে যাচ্ছেন। ঘটনাস্থল ঘিরে দাঁড়িয়ে এ ঘটনা দেখছে উৎসুক জনতা। কয়েকজনের হাতে পুরোনো ডেস্কটপ দেখা যায়। এগুলো কোথা থেকে পেয়েছেন—এমন প্রশ্নে কেউ কোনো উত্তর দেননি।
স্থানীয় এক বাসিন্দাকে বলতে শোনা যায়, এখানে এলাকার অনেকের সার্টিফিকেট, পরীক্ষার প্রশ্নসহ বিভিন্ন পুলিশি কাগজ আছে। তাই আগুন দেওয়া ঠিক হয়নি।
ওই এলাকার বাসিন্দা জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বাড্ডা সড়ক ও থানার আশপাশের এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সকালে থানার মেসে আগুন দেওয়া হয়। তিনি বলেন, শুরুতে পুলিশ মেসের পাশে গ্যারেজে কিছু ময়লা জড়ো করে আগুন দেওয়া হয়। পরে সেই আগুন মেসে ছড়িয়ে পড়ে।
পাশেই বাড্ডা থানার ভবন। সেটি ভাঙচুর করা হয়েছে। অনেকেই থানার ভেতরে ঢুকছে আবার বের হচ্ছে। এদিকে থানা এলাকা থেকে বের হয়ে সামনে লিংক রোড পর্যন্ত এগোলে তেমন কোনো ধ্বংসযজ্ঞ চোখে পড়েনি।
স্থানীরা বলেন, আন্দোলন ঘিরে এই এলাকায় বাড্ডা থানা, পুলিশ ফাড়ি আর রামপুরাতে বাংলাদেশ টেলিভিশন ভবনেই মূলত ভাঙচুর আর আগুন দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে