
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পাহাড়ি নারীরা অধিকার পেতে চাইলে রাজনীতিতে প্রবেশ করতে হবে। তবে সেটা বিচ্ছিন্নভাবে হলে চলবে না, দলবদ্ধ এবং সংঘবদ্ধভাবে হতে হবে।
আজ শুক্রবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ‘আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ে আদিবাসী নারী সমাজের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, চিন্তা-ধারণাকে প্রাধান্য দিয়ে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সামন্তবাদীর চিন্তাধারার ভাবাদর্শে মগ্ন হয়ে কোনো কিছুই প্রতিষ্ঠা করা ঠিক নয়। তাই প্রগতিশীল চিন্তাধারার মতবাদে আদিবাসী নারী সমাজকে নীতি আদর্শের আলোকে আলোকিত হতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া ম্রং। তিনি বলেন, ‘আদিবাসী নারী সমাজই হোক বা যেকোনো নারী সমাজই হোক সবার মধ্যে সচেতনতা বেড়েছে। আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে আরও এগিয়ে যেতে পারব।’
সভায় মূল প্রবন্ধে বলা হয়, সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পাহাড়িদের জন্য শিক্ষা, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের অবস্থা নাজুক। এই অবস্থায় কোটাব্যবস্থা বাতিলের কারণে কর্মক্ষেত্রে তাদের প্রবেশ আরও কঠিন হয়ে পড়েছে।
সভায় আত্মনিয়ন্ত্রণ অধিকারসহ পাহাড়িদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়াসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা; পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক আইন সংশোধন করা ও নারী উন্নয়ন নীতিমালায় পাহাড়ি নারীদের জন্য আলাদা একটা অধ্যায় রাখা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে