অর্থ আত্মসাতের দায়ে সিটি ব্যাংকের সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসাব্বির রহিমকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে জাল-জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে কারাদণ্ড দেওয়া হলো। দণ্ডবিধির চারটি ধারায় এই শাস্তি দেওয়া হয়। দুটি ধারায় প্রত্যেকটিতে সাত বছর করে ১৪ বছর এবং একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আরেকটি ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আসামিকে চারটি ধারায় মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আসামি মুসাব্বির রহিম জামিনে ছিলেন। তিনি অসুস্থতা কারণে আদালতে হাজির হতে পারেননি জানিয়ে সময় আবেদন করেন তাঁর আইনজীবী। সময় আবেদন নামঞ্জুর করে জামিন বাতিল করেন আদালত। পরে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ওই আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংক ও এর গ্রাহকদের কাছ থেকে দুই কোটি ৫০ লাখ টাকার অধিক হাতিয়ে নেন মুসাব্বির রহিম। এ অভিযোগে ২০১৬ সালের ১৮ আগস্ট বনানী থানায় মামলাটি দায়ের করেন সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের লিগ্যাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এ কে এম আইয়ুব উল্যাহ। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম।
২০১৯ সালের ২৫ আগস্ট মুসাব্বির রহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২১ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে