
মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের বিরল ও গুরুত্বপূর্ণ ছবি নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভার আয়োজন করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)।
আজ বৃহস্পতিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ডিএফপি প্রাঙ্গণে এই প্রদর্শনী আয়োজিত হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। এ সময় অধিদপ্তরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে ডিএফপি মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তা হিসেবে মহাপরিচালক খালেদা বেগম ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার প্রেক্ষাপট ও ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।

তিনি সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও আলোচনা করেন—চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (চলচ্চিত্র) মো. জাহিদুল ইসলাম, পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ ফখরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মুহা. শিপলু জামান প্রমুখ।
বক্তারা বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
এ ছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় শাহাদাত বরণকারী এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে