ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তাকবীর হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা এলাকার নিশিকান্দা সেতুর ঢালের আঞ্চলিক প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত তাকবীর হোসেন উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি বাংলালিংকের ডিস্ট্রিবিউটরের অধীনে চাকরি করতেন এবং মোটরসাইকেলের চালক ছিলেন।
নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিস বলেন, আজ সকালে মোটরসাইকেল চালিয়ে চাকরির দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন তাকবীর। পথিমধ্যে নিশিকান্দা সেতুর ঢালের আঞ্চলিক প্রধান সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে।
সহকারী উপপরিদর্শক আরও বলেন, ঘটনা পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে