
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বেগম পিনু খানের ছেলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বখতিয়ার আলম রনিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একইসঙ্গে আগামী মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর হাইকোর্ট তাকে এক বছরের জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ রোববার রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ওই ঘটনায় নিহত হাকিমের মা ১৫ এপ্রিল অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।
সিসিটিভি ফুটেজ থেকে বখতিয়ার রনির গাড়ি থেকে গুলি করার বিষয়টি নিশ্চিত হয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে একই বছরের ৩০ মে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৯ সালের ৩০ জানুয়ারি রনিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা কেরন আদালত। এরপর রনি হাইকোর্টে আপিল করেন। ওই আপিল বিচারাধীন থাকাবস্থায় রনি জামিন চেয়ে আবেদন করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে