
নির্বাচনের পরদিন থেকেই শহরে লোডশেডিং শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন খুলনা বিএনপি নেতারা। তাঁরা বলেন, ‘গত ১২ জুন নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় লোডশেডিং ছিল না। কারণ যিনি মেয়র হয়েছেন, তিনি তাঁর স্ত্রীকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেছিলেন। উনি বলেছেন, আমি ভোট পাব কই, খুলনায় তো (বিদ্যুৎ) কারেন্ট থাকে না, মানুষ আমারে ভোট দেবে না।’
বিএনপি নেতারা বলেছিলেন, ‘নির্বাচনকে সামনে রেখে এই কথাগুলো বলা হচ্ছে। ঠিক সেই কাজটি করা হয়েছে। গতকাল থেকেই লোডশেডিং শুরু হয়েছে। আজই তার প্রমাণ, লোডশেডিংয়ের কারণে আপনারা আমাদের অফিসে বসতে পারছেন না।’
আজ বুধবার খুলনা মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নগর বিএনপির নেতারা এসব কথা বলেন। লোডশেডিং ও বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ১৬ জুন খুলনায় বিএনপির পদযাত্রা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, ‘আমরা বলেছিলাম এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না। নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে ছিলাম আপনারা ভোট দিতে যাবেন না। তাঁরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, তা ভোট কাস্টিং দেখলেই বুঝতে পারবেন।’
ইভিএম বিষয়ে তাঁরা বলেন, ‘ইভিএম এমন একটি বাক্স, যে বাক্সে সবকিছু করা সম্ভব। ইভিএম এমন একটি জাদুর বাক্স, যা দিয়ে কাউকে হারানো বা জেতানো যায়।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। উপস্থিত ছিলেন–সদস্যসচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, কাজী মাহমুদ আলী, শফিকুল ইসলাম, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, শেখ সাদী প্রমুখ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে