
যশোরের অভয়নগরে ভৈরব নদে নৌযান ও নৌপথে শৃঙ্খলা ফেরাতে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। এ সময় জরিপ (সার্ভে) সনদ না থাকা, প্রথম শ্রেণির মাস্টারের পরিবর্তে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ নানা অনিয়ম পাওয়ায় ১২টি জাহাজ কর্তৃপক্ষকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভয়নগর উপজেলার ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌপরিবহন অধিদপ্তরের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ। আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তর খুলনার পরিদর্শক রাশেদুল আলম। তাঁদের সহযোগিতা করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের রূপসা স্টেশন ও নৌ পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ‘নৌপথে শৃঙ্খলা ফেরাতে সকাল সাড়ে ৯টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু হয়। ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে এই অভিযান চলে। এ সময় ১২টি জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ১২টি জাহাজ কর্তৃপক্ষকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে