
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজশাহীতে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছিল। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি এবং কখনো ভারী বর্ষণ, এমনই চলছিল।
অবশ্য ঘূর্ণিঝড় রিমাল উপকূল অঞ্চল অতিক্রম করার সময় থেকে এখন পর্যন্ত রাজশাহীর কোথাও তেমনভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে থেমে থেমে বর্ষণের কারণে আজ সোমবার সকালে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক।
উপায় না থাকায় বৃষ্টি মাথায় নিয়েই কাজে বের হন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কে সকাল থেকে যানবাহন চলাচলও কম। ফলে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয় মানুষকে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ নটিক্যাল মাইল। সকাল থেকেও থেমে থেমে বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে বয়ে চলেছে দমকা হাওয়া। আর এই বৃষ্টিপাত এখনই শেষ হচ্ছে না, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের অন্যান্য বিভাগের পাশাপাশি রাজশাহীতেও দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে