
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিনা অনুমতিতে বহিরাগত প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হলো।’
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘সম্প্রতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনার পরেই মূলত আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্পাসে আর কোনো বহিরাগত প্রবেশ ও অবস্থান করতে পারবে না। আজ থেকে সম্পূর্ণরূপে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো। পরবর্তীতে কোনো বহিরাগতদের পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের সঙ্গে অসদাচরণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বিষয়টি নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে আজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বহিরাগত শিক্ষার্থী নিয়ে এসে আন্দোলন করার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এ সময় বহিরাগতদের দ্বারা হেনস্তার শিকার হন একাধিক গণমাধ্যমকর্মী।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে