
সচরাচর সাদা ফুলকপি দেখে ও কিনে অভ্যস্ত দেশের মানুষ। এবার সমতল ভূমি পাবনায় হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চাষ করছেন আসলাম নামের এক কৃষক। দেড় বিঘা জমিতে চাষ করা এসব রঙিন ফুলকপি জেলাসহ স্থানীয়ভাবে বিক্রি করে বেশ লাভবানও হচ্ছেন তিনি।
পাবনা সদর উপজেলার বিল ভাদুরিয়া গ্রামের কৃষক আসলাম আলী। ইউটিউবে রঙিন ফুলকপির ভিডিও দেখে তাঁকে চাষের জন্য উৎসাহিত করেন তাঁর মেয়ে। পরে কৃষি সম্প্রসারণ অফিসে যোগাযোগ করে ব্যর্থ হয়ে ঢাকা থেকে বীজ সংগ্রহ করেন তিনি। ভালো ফলন পেয়ে এখন সাদা ফুলকপির চেয়ে বেশি লাভবান হয়েছেন তিনি।
স্থানীয় বাজারের খুচরা সবজি বিক্রেতারা বলছেন, প্রথমবার এমন ফুলকপি দেখেই কেনার ইচ্ছা পোষণ করছেন অনেক ক্রেতা। কৌতূহল আর শখের বসে ক্রেতারা রঙিন ফুলকপি কিনে হাসিমুখে বাড়ি ফিরছেন।
পাবনা শহরের সবজি বিক্রেতা মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রঙিন ফুলকপি ভালোই বেচাকেনা হচ্ছে। সাদা কপি বিক্রি হচ্ছে যেখানে ৫০-৬০ টাকা কেজি, সেখানে রঙিন ফুলকপি বিক্রি করছি ৮০-১০০ টাকা কেজিতে। ক্রেতাদের বাড়তি আগ্রহ থাকায় ভালো দামে বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, ‘অনেক ক্রেতা এসে বলছে, স্বাদও ভালো। আমি নিজেই প্রতিদিন ৫০-৬০ পিস এই রঙিন ফুলকপি বিক্রি করছি।’
কৃষক আসলাম আলীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘গত বছর আমার দুই মেয়ে ইউটিউবে রঙিন ফুলকপির ভিডিও দেখে আমাকে চাষ করার জন্য অনুরোধ করে। আমিও ভিডিও দেখে মুগ্ধ হই এবং চাষ করার জন্য চিন্তা-ভাবনা করি। এর জন্য আমি প্রথমে পাবনা সদর উপজেলা কৃষি অফিস যাই, কিন্তু তাদের কাছে এ বিষয়ে কিছু করার নেই বলে জানান। এরপর আমি প্রথমে ইউটিউবের যে ভিডিও করেছিল তাকে ফোন দেই, তারা জানায় ঢাকায় যোগাযোগ করার জন্য। পরে আমি ঢাকা থেকে বীজ সংগ্রহ করে আবাদ করি।’
তিনি আরও বলেন, ‘আমার দেড় বিঘা জমিতে ৬ হাজারের বেশি ফুলকপির গাছ রোপণ করেছিলাম। সবগুলোই ভালোভাবে বড় হয়েছে। এখন আমি প্রতিদিন জমি থেকে কেটে নিয়ে সরাসরি বাজারে বিভিন্ন দোকানে পাইকারি দামে বিক্রি করি। আমি পাইকারি ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করি। সেগুলো বাজারে বিক্রি হচ্ছে কেজিতে ৮০-১০০ টাকা পর্যন্ত। হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চাষ করে ভালো সাড়া পেয়েছি।’
আসলাম আলীর বাবা ওমর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথম দিকে আমার চিন্তা হয়েছিল যে এগুলো ঠিকভাবে হবে কি না। কিন্তু আমার ছেলের দেড় বিঘা জমিতেই সফলভাবে আবাদ হয়েছে। কপিগুলোও বেশ বড় বড় হয়েছে। আবাদের খরচ অন্যান্য কপির মতোই, আলাদা কিছুই নেই।’
তিনি আরও বলেন, ‘অনেকেই এই ফুলকপি দেখতে আমাদের জমিতে আসছে। কেউ ছবি তুলছে আবার কেউ কিনে নিয়ে যাচ্ছে। আমাদের তো ভালোই লাগছে।’
এ বিষয়ে পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘এগুলো জাপানি জাতের ফুলকপি। আমাদের দেশে মাত্র দুই বছর আগে আবাদ শুরু হয়েছে। পাবনায় সাধারণ সাদা কপিই চাষ হয়, এবারই প্রথম এই রঙিন কপি চাষ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কেউ যদি এমন রঙিন কপি আবাদ করতে চান, তাহলে কৃষি সম্প্রসারণ অফিস থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে