ব্যবসা করতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে এক যুবক (২৩) নিজের কিডনি বিক্রি করতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আজ মঙ্গলবার ওই যুবক নিজের ফেসবুক আইডি থেকে কিডনি বিক্রি করতে যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ স্ট্যাটাস দেন।
ওই যুবক গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের বাসিন্দা।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নম্বরে ফোন দিলে ওই যুবকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের সঙ্গে।
কিডনি বিক্রির পোস্ট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২১ সালে গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় আত্মীয়স্বজন ও এনজিওর কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নিয়ে মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করার পর থেকে পারিবারিক বিভিন্ন সমস্যায় পড়ে মূলধন খুইয়ে তিনি দোকান বন্ধ করেন।
বর্তমানে তাঁর ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। ঋণ পরিশোধ করতেই নিজের কিডনি বা শরীরের কোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ ও বেআইনি জেনেও নিরুপায় হয়ে তিনি কিডনি বিক্রির পোস্ট দিয়েছেন।
তিনি জানান, ‘ঋণ পরিশোধের আর কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে ফেসবুকে কিডনি বিক্রির পোস্ট করেছি।’
তিনি আরও বলেন, ‘একদিকে ঋণের চাপ, অন্যদিকে স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাসন্তান আছে। বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি। এ ছাড়া শিশুসন্তানটির ভরণপোষণ জোগাতে হিমশিম খাচ্ছি।’
এ বিষয়ে বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাহাবুর রহমান বাবু বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি। সত্যিই যদি তিনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আমরা পরিষদ থেকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘কিডনি বিক্রির বিষয়ে কোনো স্ট্যাটাস চোখে পড়েনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান মোবাইল ফোনে বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ব্যক্তি আর্থিক সহযোগিতা চেয়ে উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলে তাঁর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে