
লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপ ভ্যান থেকে ছিনতাই হওয়া ৪৭ বস্তা সার ছাত্রদলের দুই নেতা-কর্মীর কাছ থেকে জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রাম থেকে এসব সার জব্দ করা হয়।
অভিযোগ ওঠা নেতারা হলেন ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সবুজ ও উপজেলার বড়খাতা বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামের ভাতিজা ছাত্রদলকর্মী শরিফুল ইসলাম সবুজ। রমণীগঞ্জ গ্রামে রাশেদুলের বাড়ি থেকে ১১ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ও শরিফুলের হেফাজতে থাকা রমণীগঞ্জ গ্রামের একটি বাঁশঝাড় থেকে ৩৬ বস্তা একই সার উদ্ধার করে হাতীবান্ধা থানা-পুলিশ।
সার জব্দের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী। তিনি জানান, অভিযুক্তরা পলাতক থাকায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, সোমবার রাতে পার্শ্ববতী পাটগ্রাম উপজেলার থানাপাড়া এলাকার আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার শাহজাহান নামের এক সার ব্যবসায়ীর কাছে অবৈধভাবে ৮০ বস্তা সার বিক্রি করেন। সারগুলো একটি পিকআপ ভ্যানে করে পাটগ্রাম থেকে কালীগঞ্জ নেওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানী মোড় সড়ক এলাকায় গাড়িটি ফুটো হয়। গাড়িটি ঠিক করার সময় রাত ৮টা থেকে সাড়ে ৮টার দিকে ফকিরপাড়া ইউনিয়নের রাশেদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়নের শরিফুল ইসলাম সবুজের নেতৃত্বে ৭ থেকে ৮ জন ছেলে ওই গাড়ি থেকে ৫৩ বস্তা সার ছিনিয়ে নেন। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে লুট করা ৪৭ বস্তা সার উদ্ধার করে।
ওসি মাহমুদুন-নবী বলেন, পিকআপ গাড়িটি থেকে ৫৩ বস্তা ডিএপি সার ছিনতাই করে রাশেদুল আলম সবুজ ও শরিফুল ইসলাম সবুজ ছিনতাই করে নিয়ে যান। সংবাদ পেয়ে সারা রাত অভিযান চালিয়ে তাঁদের বাড়ি ও বাঁশঝাড়ে রাখা ৪৭ বস্তা সার উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত তাঁদের নাম ঠিকানা সংগ্রহ করে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
ওসি মাহমুদুন-নবী আরও বলেন, অবৈধভাবে কেনা-বেচা করে এক থানার সার অন্য থানায় নেওয়াও অপরাধ। পুলিশ বাদী হয়ে মামলা করবে।
হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সবুজ এবং ছাত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজের কাছ থেকে সার উদ্ধারের ঘটনা শুনেছি। জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে