
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, ‘আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার উদ্ভাবনী শক্তি। তবেই আমরা বিদেশি নির্ভরতা কমাতে পারব। এ জন্য সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে।’
আজ মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কৃষকদের মধ্যে সৌর বিদ্যুৎ বিক্রয়ের প্রকল্প গ্রহণ করেন। এই প্রকল্পের অধীনে ২১টি জেলা ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বহু কৃষক উপকৃত হয়েছে। বিদ্যুতের চাহিদা পূরণে আমাদের সৌর শক্তিকে কাজে লাগাতে হবে।’
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ‘উন্নত রাষ্ট্রগুলো অতিরিক্ত কার্বন নি: সরণ করছে। এতে আমদের মতো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য তারা আমাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য।’
সভায় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, নেসকো পিএলসি চেয়ারম্যান সৈয়াদ মাসুদ আহম্মেদ চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান দেবাশীষ চক্রবতী, নেসকো পিএরসি ব্যবস্থাপনা পরিচারক জাকিউল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবার রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক রুপালী মণ্ডল, দিনাজপুরের ভাবপ্রাপ্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে