
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বাড়ছে কুশিয়ারা-কালনী নদীর পানি। এতে নদীর পারের ৫ শতাধিক পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে। বিগত কয়েক বছরে প্রায় ৩ শতাধিক বাড়ি-ঘর, মসজিদ ও মাদ্রাসা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি, প্রবল বৃষ্টি ও উজানে নদীর পানি বেড়ে যাওয়া অবশিষ্ট জায়গাটুকুও ভাঙন ঝুঁকিতে রয়েছে। ভিটেমাটি হারানোর আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে নাদী পাড়ের বাসিন্দাদের।
এলাকাবাসী জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গত বছর ভাঙনের সম্ভাব্য স্থানগুলোতে জিও ব্যাগ ফেলেছিল। তবে সেগুলো মূল জায়গায় না ফেলে দূরবর্তী স্থানে ফেলায় নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবারও শুরু হয়েছে ভাঙন। বিগত কয়েক বছরে প্রায় ৩ শতাধিক বাড়ি-ঘর, মসজিদ ও মাদ্রাসা নদীতে বিলীন হয়ে গেছে। আবারও পানি বাড়ায় ভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কায় নির্ঘুম রাত কাটে বদরপুর, মনিপুর ও সৌলরীর নদী পাড়ের অন্তত পাঁচ শতাধিক পরিবারের।
এলাকাবাসী আরও জানান, নদীতে বেড়েছে পানি, একই সঙ্গে বইছে প্রবল স্রোত। ফলে শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যে নদী পারের অনেকেই বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে। আর যাদের যাওয়ার কোনো জায়গা নেই, তারা জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজন নিয়ে ঘরেই আছেন।
বদলপুর গ্রামের বাসিন্দা রবিন্দ্র সুত্রধর বলেন, ‘বিগত কয়েক বছরে নদী ভাঙনে এই তিনটি গ্রামের ৩০০ এর বেশি পরিবার তাদের ভিটে-মাটি হারিয়েছে। এখন পানি বাড়ায় নদী ভাঙন আবার শুরু হয়েছে। যেকোনো সময় আমাদের বাড়ি-ঘর নদী গর্ভে তলিয়ে যেতে পারে। পরিবার নিয়ে আমরা কোথায় যাব কোনো কিছু জানা নেই।’
সৌলরী ও মনিপুর গ্রামের বাসিন্দা মুজিবর মিয়া ও সামরিক মিয়া বলেন, ‘বছর খানেক আগে কিছু বস্তা (জিও ব্যাগ) ফেলা হয়েছে নদীর বাঁধে। কিন্তু ভাঙনের শুরু যেদিক সেই দিকে না ফেলে শেষ প্রান্তে ফেলায় এগুলো কোনো কাজে আসছে না। যার ফলে ভাঙন কোনোভাবেই থামানো যাচ্ছে না।’
কাকাইলছেও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজবাহ উদ্দীন ভুঁইয়া বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা গ্রামগুলো দেখে এসেছি। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, ‘গ্রামগুলো সরেজমিন পরিদর্শন করেছি। পাউবোসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি শিগগিরই ভাঙন রোধে কাজ শুরু হবে।’
হবিগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘ভাঙনের বিষয়টি আমরা জেনেছি। শিগগিরই ভাঙন এলাকা পরিদর্শন করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শুরু করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে