
গত ২০২২-২৩ অর্থবছরে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার কমেছে। জুলাই থেকে জুন সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ৮৪ শতাংশ, যা আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ৮ দশমিক ৫৮ শতাংশ কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আইএমইডির তথ্য অনুযায়ী, শতাংশের হার ও অর্থ ব্যয় দুই দিক দিয়েই গত অর্থবছরের তুলনায় বাস্তবায়ন কমেছে।
আইএমইডি বলছে, গত অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ১ লাখ ৯৯ হাজার ৯৯ কোটি টাকা। বাস্তবায়নের হার ৮৪ দশমিক ১৬ শতাংশ। আগের অর্থবছরে ব্যয় ছিল ২ লাখ ৩ হাজার ৬৪৮ কোটি টাকা। বাস্তবায়নের হার ৯২ দশমিক ৭৪ শতাংশ। এ হিসাবে বাস্তবায়ন কমেছে ৮ দশমিক ৫৮ শতাংশ। টাকার অঙ্কে ৪ হাজার ৫৪৯ কোটি টাকা কম খরচ হয়েছে।
গত অর্থবছরের শুরুতে সরকার ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকার এডিপি হাতে নিয়েছিল। তবে বাস্তবায়নের ধীরগতি ও অর্থসংকটের কারণে বছরের মাঝামাঝি সময়ে তা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। সে হিসাবে মূল এডিপি থেকে ৫৬ হাজার ৯০৪ কোটি টাকা এবং সংশোধিত এডিপি থেকে ৩৭ হাজার ৪৬১ কোটি টাকা খরচ হয়নি।
খরচ হওয়া ১ লাখ ৯৯ হাজার ৯৯ কোটি টাকার মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ২৫ হাজার ১৬২ কোটি টাকা বা ৮১ শতাংশ, প্রকল্প সাহায্য অংশের ৬৭ কোটি ৩৪৪ কোটি টাকা বা ৯০ শতাংশ এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নের ৬ হাজার ৫৯৩ কোটি বা ৭৩ শতাংশ খরচ হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে