টানা চার দিন পরিবহন ধর্মঘটের পর আজ মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল রাতে পণ্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার পর আজ সকাল থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।
গতকাল সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাংলাদেশ কাভার্ড–ভ্যান, ট্রাক, প্রাইমুভার অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠক হয়। বৈঠকে আলোচনার পর ধর্মঘট স্থগিত করা হয়।
চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, বন্দর থেকে পণ্য ডেলিভারিসহ সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম আজ সকাল থেকে শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ কাভার্ড–ভ্যান, ট্রাক, প্রাইমুভার অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ বলেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনার পর আমরা আমাদের ধর্মঘট স্থগিত করেছি।
বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম বন্দরে সকল প্রকার আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ডিপোগুলোতে কন্টেইনার আসছে ও পণ্য জাহাজিকরণ হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে