ঢাকা: দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। ঘোষিত বিধিনিষেধের সময় সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ব্যাংকিং লেনদেনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ মে পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং লেনদেন চলবে। ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বেলা ৪টা পর্যন্ত।
রোববার পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সীমা ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এদিকে, ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। ফলে আগামীকাল সোমবার থেকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির মুখপাত্র রেজাউল করিম। তিনি বলেন, ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। বর্তমানে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লেনদেন চলবে বেলা ২টা পর্যন্ত।
আগামী ৩০ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনা ভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। তবে বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চলবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪৪ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে