মডেলিং ও বিজ্ঞাপনে দাপট দেখালেও অভিনয়ে নিয়মিত দেখা যায় না সাদিয়া ইসলাম মৌকে। বিশেষ দিবস বা আয়োজনের নাটকেই অভিনয় করতে দেখা যায় তাঁকে। এবার তিনি অভিনয় করলেন বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ নাটকে। ‘সোনার সিন্দুক’ নামের এই নাটকে মৌকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।
নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টে চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে এই জমিদারবাড়িতে থাকতে চায়। উইলের শর্ত অনুযায়ী, সে পায় ট্রাস্টের টাকা এবং সোনার একটি সিন্দুক। সদ্য বিবাহিত স্ত্রী উপমাকে নিয়ে জমিদারবাড়িতে আসে সোহেল। রাতে উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে। একপর্যায়ে সিন্দুক খুলে টাকাপয়সা ও সোনা যা রাখে, তা-ই দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সিন্দুক খুলে হুবহু উপমার মতো দুজনকে দেখে চমকে যায় সোহেল। এদিকে উইলের শর্ত মোতাবেক একাধিক নারীসঙ্গ প্রমাণিত হলে সবকিছু থেকে বঞ্চিত হবে সে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।
নতুন নাটক প্রসঙ্গে মৌ বলেন, ‘আমার খুব কম অভিনয় করা হয়। গল্প পছন্দ হলে অভিনয় করি, নয়তো নয়। তাই টিভি খুললেই আমাকে দেখা যায় না। সোনার সিন্দুক নাটকের গল্পটি পছন্দ হয়েছে। দর্শকেরা এখানে আমাকে দুটি চরিত্রে দেখতে পারবেন। দ্বৈত চরিত্রে অভিনয়ের আলাদা চ্যালেঞ্জ থাকে। এ ছাড়া বিটিভি আমাদের দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমের হীরকজয়ন্তীর বিশেষ নাটকে কাজ করাটাও আলাদা ভালো লাগা দিয়েছে।’
সোনার সিন্দুক নাটকে মৌয়ের বিপরীতে আছেন গোলাম কিবরিয়া তানভীর। আরও অভিনয় করেছেন আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা প্রমুখ। ২৫ ডিসেম্বর বিটিভির হীরকজয়ন্তী (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে