Ajker Patrika

সাগরে ফিরলো ১৩৭ কাছিমের ছানা

টেকনাফ (কক্সবাজার)
সাগরে ফিরলো ১৩৭ কাছিমের ছানা

কক্সবাজারের টেকনাফে ১৩৭টি কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের ডিপিডি নারায়ণ চন্দ্র দাস। 

নারায়ণ চন্দ্র বলেন, বিপন্নপ্রায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে কোডেক-নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের উদ্যোগে ইউএস এআইডির অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) পরিচালনায় বাহারছড়া ইউনিয়নে সমুদ্র সৈকতে ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য দুটি কাছিমের হ্যাচারি স্থাপন করা হয়েছে। ওই হ্যাচারি দুটিতে বাচ্চা ফোটানোর জন্য এ বছর মোট ২ হাজার ৪০৪টি ডিম সংরক্ষণ করা হয়। এখন পর্যন্ত ৮৩১টি কাছিমের বাচ্চা পাওয়া গেছে। এগুলো সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউপি হাজাম পাড়া কাছিমের হ্যাচারি থেকে সদ্য ফোটা ১৩৭টি বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন—শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. শাফিউল ইসলাম, কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের ডিপিডি নারায়ণ চন্দ্র দাস, এনআরএম ম্যানেজার অসীম বড়ুয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত