মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে সড়ক খুঁড়ে রেখে এক ঠিকাদার উধাও হয়ে গেছেন। উপজেলার আউটশাহী ইউনিয়নের ভোরণ্ডা গ্রামের সড়কে এই অবস্থা দেখা গেছে। রেজওয়ান ইন্টারন্যাশনাল নামক ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি খুঁড়ে বছরের পর বছর ফেলে রেখেছে। সড়কের কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
ভোরণ্ডা গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। এখন খুঁড়ে রাখা সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই সড়ক। এদিকে গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া মূল সড়কের সঙ্গে সংযোগ সড়কগুলো গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে। ফলে কাজে আসছে না এসব সড়ক।
স্থানীয় বাসিন্দা আল আমিন শিকদার জানান, সড়ক বেহাল হওয়ায় চিকিৎসার জন্য রোগীকে তক্তা বা খাটিয়ায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়। সড়কের এই অবস্থার কারণে ইতিপূর্বে অনেক পরিবার বাসা ভাড়া নিয়েও অন্য জায়গায় বসবাস করছে।
জানা গেছে, প্রায় দুই কিলোমিটার সড়কটি টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কের মধ্যবর্তী স্থান বলই থেকে যুক্ত হয়ে সুবচনী সড়কের শিলিপুর নামক স্থানে গিয়ে শেষ হয়েছে। তিন বছর আগে সড়কটি উপজেলা এলজিইডির অধীনে টেন্ডার হয়। করোনাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রেজওয়ান মারা গেলে তাঁর স্ত্রী কাজের তদারকি করেন। প্রায় ছয় মাস ধরে সড়কটি খোঁড়ার পর তাঁরা উধাও হয়ে গেছেন।
যোগাযোগ করা হলে রেজওয়ানের স্ত্রী জানান, সড়ক নির্মাণে মালামালের মূল্যবৃদ্ধির কারণে কাজ বন্ধ রয়েছে। কিছুদিনের মধ্যেই পুনরায় কাজ শুরু হবে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন জানান, ‘করোনাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মারা যাওয়ায় কাজের সমস্যা সৃষ্টি হয়। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের স্ত্রী সেই কাজ সম্পন্ন করার জন্য আবেদন করলে আমরা মানবিক দিক বিবেচনা করে কাজটি তাঁকে দিই। তিনি কাজটি শেষ না করে ফেলে রাখায় আমরা টেন্ডার বাতিল করে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫