প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকে। এর মধ্যে লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপের) ৮০ নম্বর থাকে এবং বাকি ২০ নম্বর থাকে ভাইভা বোর্ডের হাতে। আগে ভাইভা বোর্ডের ২০ নম্বরের মধ্যে ৫ নম্বর থাকত এসএসসি, এইচএসসি ও ডিগ্রি/ অনার্স (ক্ষেত্রবিশেষে) পরীক্ষায় প্রাপ্ত রেজাল্টের ওপর। বাকি ১৫ নম্বর থাকত ভাইভা বোর্ডে প্রার্থীর পারফরম্যান্সের ওপর।
কিন্তু গত ১৯ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ নম্বরের বিভাজনসংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০০৯ সালের ১ এপ্রিল জারি করা পত্রে মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন সংশোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মৌখিক পরীক্ষার নম্বর বিভাজনের বিষয়ে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ নম্বর থাকবে।
আর এই ২০ নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ১০ নম্বর এবং ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে; অর্থাৎ এখন থেকে এসএসসি, এইচএসসি ও ডিগ্রি/অনার্স (ক্ষেত্রবিশেষে) পরীক্ষায় প্রাপ্ত রেজাল্টের ওপর ১০ নম্বর থাকবে। বাকি ১০ নম্বর থাকবে প্রার্থীর ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর। মৌখিক পরীক্ষার নতুন নম্বর বণ্টনের শিক্ষাগত যোগ্যতায় যে ১০ নম্বর রাখা হয়েছে, এর মধ্যে এসএসসি ও সমমানের ফলাফলের ক্ষেত্রে ৪, এইচএসসি ও সমমানে ৪ এবং স্নাতক ও সমমানের ফলাফলের ক্ষেত্রে ২ নম্বর বরাদ্দ। কোনো প্রার্থীর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানে প্রথম বিভাগ বা জিপিএ-৩.০০ বা এর বেশি থাকলে ৪ নম্বর পাবেন। দ্বিতীয় বিভাগ/জিপিএ-২.০০ থেকে ৩.০০-এর কম হলে ৩ নম্বর পাবেন। তৃতীয় বিভাগ/জিপিএ-১.০০ থেকে ২.০০-এর কম হলে ১ নম্বর পাবেন।
ক্যারিয়ার সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
প্রার্থীর স্নাতক বা সমমানের ক্ষেত্রে প্রথম বিভাগ/সমতুল্য সিজিপিএ-৪-এর স্কেলে ৩.০০ বা এর বেশি, সিজিপিএ-৫-এর স্কেলে ৩.৭৫ বা এর বেশি হলে ২ নম্বর পাবেন। দ্বিতীয় বিভাগ বা সমতুল্য সিজিপিএ-৪-এর স্কেলে ২.২৫ থেকে ৩.০০-এর কম, সিজিপিএ-৫-এর স্কেলে ২.৮ থেকে ৩.৭৫-এর কম হলে ১ নম্বর পাবেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫