ঐতিহাসিক যশোর রোডের বাংলাদেশ অংশের ৩৮ কিলোমিটার পথে দ্বিতীয়বারের মতো পদযাত্রা শেষ করেছেন পাঁচ যুবক। সুবাতাস (সুন্দর বাংলাদেশ ও তারুণ্যের সমন্বয়) নামের একটি সংগঠনের সদস্য তাঁরা। আগামী বছর থেকে যশোর রোডের ভারতীয় অংশ থেকেও তরুণেরা অংশ নেবেন বলে জানিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঝিকরগাছা থেকে রওনা দিয়ে দুপুর সাড়ে ১২টায় তাঁরা বেনাপোল স্থলবন্দরে পৌঁছান। এর আগে বুধবার দুপুর ১২টার দিকে যশোর শহরের মুজিব সড়ক থেকে পদযাত্রা শুরু করেন তাঁরা।
পদযাত্রায় অংশ নেন সুবাতাসের আহ্বায়ক সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হাসান আহমেদসহ ঢাকা থেকে আসা শিক্ষক শামীম উল আলম, প্রকৌশলী শামীম রুদ্র, ব্যবসায়ী আনিসুজ্জামান ও শিক্ষার্থী মিঠুন চক্রবর্তী মাহি।
পদযাত্রার আগে যশোর প্রেসক্লাবের সামনে সংগঠনটির আহ্বায়ক হাসান আহমেদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যশোর রোডের একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। পদযাত্রার প্রধান উদ্দেশ্য, মুক্তিযুদ্ধে কোটি বাঙালির বেদনাদায়ক সেই ঐতিহাসিক পদযাত্রাকে স্মরণ।
হাসান আহমেদ আরও বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের বর্বরোচিত হত্যাযজ্ঞ থেকে বাঁচতে যুদ্ধের শুরু থেকে সেপ্টেম্বর মাসেও যশোর রোড ধরে কোটি মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নেন ভারতে। এ রাস্তাটিই ছিল সেই সব মানুষের বেঁচে থাকার একমাত্র পথ। চলার পথে সেই সময় অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই পথের প্রতিটি ধূলিকণা শরণার্থী সেই মানবস্রোতের ক্লান্তি, দুর্ভোগ আর বয়ে বেড়ানো স্বপ্নের সাক্ষী।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫