অ্যাজমা বা হাঁপানি হলো শ্বাসপ্রশ্বাসের অ্যালার্জেন এবং উত্তেজক পদার্থের প্রতি উচ্চ সংবেদনশীল হওয়ার কারণে শ্বাসনালির একধরনের রোগ। এই রোগে শ্বাসনালি ফুলে ওঠে এবং তা ফুসফুসে বায়ু প্রবাহে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। বিভিন্ন উত্তেজক ও পরিবেশদূষণকারী, যেমন পরাগ রেণু, ধুলো, তামাকজাতীয় পণ্যের ধোঁয়া ইত্যাদি থেকে দেহের রোগ প্রতিরোধক্ষমতা যে প্রতিক্রিয়া দেখায় তার ফলে অ্যাজমা হয়ে থাকতে পারে। প্রায়ই দেখা গেছে, অ্যাজমায় ভোগা ব্যক্তিদের শ্বাসনালি উচ্চ সংবেদনশীল এবং সামান্য উত্তেজক বা অ্যালার্জেনে শ্বাসনালিতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখা দেয়।
একেবারে কম বয়সী শিশুদের শ্বাসনালি তুলনামূলক বড় শিশুদের তুলনায় ছোট হয়। সে জন্য শ্বাসনালি ভাইরাস বা ছত্রাকের আক্রমণ ও শ্লেষ্মা দিয়ে সহজে বন্ধ হয়ে যায় এবং তা শ্বাসকষ্টজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। তাই ১২ মাসের কম বয়সী শিশুদের অ্যাজমা হলে তা মারাত্মক হয়ে উঠতে পারে। ১০ থেকে ১২ শতাংশ শিশুর মধ্যে অ্যাজমা প্রভাব ফেলতে পারে।
অ্যালার্জিভিত্তিক
অ্যালার্জিভিত্তিক অ্যাজমা বা হাঁপানির কারণ হলো সংবেদনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা। এ ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অ্যালার্জেনের উৎস এক শিশু থেকে আরেক শিশুতে আলাদা হতে পারে। কিছু সাধারণ উৎস হলো ফুলের পরাগ রেণু, ধুলো কণা, পোষা প্রাণীর লোম বা লালা।
অ-অ্যালার্জিক অ্যাজমা
অ্যাজমা অ্যালার্জি ছাড়াও অন্যান্য কারণে হতে পারে। অ্যাজমার পারিবারিক ইতিহাস বা জেনেটিক কারণ এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ এর মধ্যে গুরুত্বপূর্ণ।
লক্ষণ
অ্যাজমার জরুরি অবস্থা
লক্ষণগুলো দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসা ও প্রতিরোধক শিশুর অ্যাজমা রোধে আধুনিক চিকিৎসাব্যবস্থায় শিশু ও অ্যাজমা বিশেষজ্ঞের সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা জরুরি। অ্যাজমার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার দরকার হলে নেবুলাইজার, মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করা যেতে পারে।
প্রতিরোধকমূলক ব্যবস্থা
লেখক: রেসিডেন্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫