বরিশালের মেঘনাবেষ্টিত হিজলা ও মেহেন্দীগঞ্জে খেয়া পারাপারে ঘাটে ঘাটে চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। কোথাও ইজারা না থাকলেও ঘাট ভাড়া নেওয়া হচ্ছে, আবার কোথাও যাত্রীরা বাড়তি ভাড়া না দিলে পিটিয়ে আহত করার ঘটনাও ঘটছে। এ নিয়ে নদীতীরবর্তী ওই সব এলাকার সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
হিজলার ধুলখোলায় পন্টুন ডুবে যাওয়ায় নৌ স্টেশন বন্ধ হয়ে গেছে। তাই লঞ্চঘাটের ইজারাও দেয়নি বিআইডব্লিউটিএ। তারপরও বিআইডব্লিউটিএর রাজস্বের নামে ট্রলারযাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে।
ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন ঢালী বলেন, নদীতে পানি কমে যাওয়ায় ধুলখোলা লঞ্চঘাটের পন্টুনটি প্রায় এক বছর আগে ডুবে যায়। নাব্যতা-সংকটের কারণে লঞ্চঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে ঘাট ইজারা দেয়নি বিআইডব্লিউটিএ। মেঘনাবেষ্টিত ধুলখোলার এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার যাত্রীবাহী ট্রলার চলাচল করছে এই ঘাট থেকে। ১ নম্বর ওয়ার্ড মেম্বর লিটন রাঢ়ী প্রতিজন যাত্রীর কাছ বিআইডব্লিউটিএর নিয়ম অনুযায়ী ১০ টাকা করে আদায় করছেন বলে তিনিও অভিযোগ পেয়েছেন।
এলাকাবাসী জানায়, ধুলখোলা খেয়াঘাট থেকে একই ইউনিয়নের প্রধান বন্দর আলীগঞ্জ হয়ে পাশের ইউনিয়ন উলানিয়া পর্যন্ত যাত্রীবাহী ইঞ্জিন নৌকা চলাচল করে। সকাল থেকে রাত পর্যন্ত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পরপর অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার আসা-যাওয়া করছে। যাত্রীরা জানান, লঞ্চঘাটটি বন্ধ হওয়ার আগে ইজারার মাধ্যমে বিআইডব্লিউটিএ এই রাজস্ব আদায় করত। এখন ইজারা ছাড়াই ইউপি সদস্য লিটন রাঢ়ী প্রতিদিন হাজার হাজার টাকা আদায় করছেন। এ বিষয়ে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি সদস্য লিটন রাঢ়ীর মোবাইল ফোনে বারবার কল দেওয়া হলে ধরেননি।
এদিকে ইজারা থাকা বিভিন্ন ঘাটে বাড়তি টোল আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা দাবি করেছেন, বিআইডব্লিউটিএর নির্ধারিত ৫ টাকার স্থলে ১০ টাকা করে টোল নেওয়া হচ্ছে পুরাতন হিজলা খেয়াঘাটে।
বিআইডব্লিউটিএর বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ধুলখোলা লঞ্চঘাটের পন্টুন প্রত্যাহার করে চাঁদপুরে নেওয়া হয়েছে। ওই লঞ্চঘাট এ বছর ইজারা দেওয়া হয়নি। বিআইডব্লিউটিএর টিকিট ব্যবহার করে কারও টাকা আদায় করার নিয়ম নেই। ধুলখোলায় এ ধরনের অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হিজলা থানায় চিঠি দেওয়া হয়েছে।
এদিকে গত সোমবার মেহেন্দীগঞ্জের আলিমাবাদের গাগুরিয়া স্লুইসগেট গেট থেকে শ্রীপুর হয়ে লাহারহাট নৌপথের এক যাত্রীকে মারধর করে মাঝি। স্থানীয় ইউপি সদস্য মো. সফিকুল ইসলাম জানান, ওই ঘাটে যে যাত্রীকে মারধর করা হয়েছে, তাঁর খোঁজ আর পাওয়া যায়নি।
মেহেন্দীগঞ্জের পাতারহাট বন্দরে লঞ্চ ভিড়তে না পারায় কিছুদিন ধরে মাঝ নদীতে নৌযান ভেড়াতে হচ্ছে। এ অবস্থায় ট্রলার কিংবা নৌকায় করে লঞ্চে উঠতে হয় যাত্রীদের।
এখানেও দিনের পর দিন ঝুঁকি নিয়ে পারাপারে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএর বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আব্দুর রাজ্জাক বলেন, পাতারহাট ঘাটে ড্রেজিং করতে স্থানীয় প্রশাসন আপত্তি জানিয়েছে। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। শিগগির পরিদর্শন করে ঘাটে যাতে নৌযান ভিড়তে পারে সে ব্যবস্থা করবেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫