স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণহত্যার ভয়াবহতা, গণকবর, বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র তুলে ধরতে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যার ইতিহাসকে কেন্দ্র করে নাটক ‘শহীদ সাগর’ আজ শনিবার মঞ্চস্থ হচ্ছে।
মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজার রচনা ও নির্দেশনায় নির্মিত হয়েছে ‘শহীদ সাগর’।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে নাটক ‘শহীদ সাগর’ মঞ্চস্থ হবে। নাটোরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
১৯৭১ সালের ৫ মে নাটোরের লালপুরে পাকিস্তানি বাহিনীর মর্মান্তিক গণ হত্যাকাণ্ডে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের প্রশাসক লেফটেন্যান্ট এম এ আজিমসহ অর্ধশতাধিক শহীদ হন। মিলের ভেতরের পুকুর পাড়ে একসঙ্গে দাঁড় করিয়ে গুলি করে হত্যার পর পুকুরটি রক্তের সাগরে পরিণত হয়েছিল। ১৯৭৩ সালের ৫ মে শহীদদের স্মৃতিবিজড়িত পুকুরটির নামকরণ হয় ‘শহীদ সাগর’। ১৯৭৩ সালের ১ ফেব্রুয়ারি গোপালপুর স্টেশনের নামকরণ হয় আজিমনগর। ২০০০ সালের ৫ মে পাশেই স্থাপিত হয় শহীদ স্মৃতি জাদুঘর। ওই বছর থেকে দিনটিকে বাংলাদেশের চিনিকলসমূহের ‘শহীদ দিবস’ হিসেবে দেশের সবকটি চিনিকলের শ্রমিক-কর্মচারীরা পালন করছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫