
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২২ জন শিক্ষক গবেষণার জন্য অনুদান পেলেন। ২০২১-২২ অর্থবছরে অনুদানের জন্য মনোনীত হয়েছেন তাঁরা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মনোনীত শিক্ষকেরা প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এ বছর ৬৩৮টি গবেষণা প্রকল্পের জন্য যৌথভাবে নির্বাচিত ১ হাজার ২৭৬ জন গবেষকের তালিকাও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান-এই ছয় ক্যাটাগরিতে প্রতিটি গবেষণার জন্য ২ থেকে ৪ লাখ টাকা করে পাবেন শিক্ষকেরা।
শাবিপ্রবি থেকে ফেলোশিপ পাওয়া শিক্ষকেরা হলেন-জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।
ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ থেকে অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, অধ্যাপক ড. রওশন আরা, সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার ও সহকারী অধ্যাপক এএসএম সায়েম। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ থেকে অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন ও সহকারী অধ্যাপক মো. শফিউল হোসেন। পদার্থবিজ্ঞান বিভাগ থেকে অধ্যাপক নাজিয়া চৌধুরী ও অধ্যাপক ড. আব্দুল হান্নান।
এ ছাড়া রসায়ন বিভাগ থেকে অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ড. এসএম নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক মাসুম তালুকদার, অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ উস সামাদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, সহযোগী অধ্যাপক বেলাল আহমেদ, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন ও রামকৃষ্ণ সাহা মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বা গবেষণারত এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫