ঢাকার কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের সময় হাতেনাতে নারীসহ ২ জনকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আবুল কাশেম (৩৫) ও দিপালী ওরফে শাহিনুর (২৪)।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা ব্যাটারিচালিত ৯টি ইজিবাইক ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
র্যাব-১০ সিপিসি ২ কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার আদনান এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি বলেন, ওই দিন রাতে মো. আবুল কাশেম ও দিপালী ওরফে শাহিনুর স্বামী-স্ত্রীর পরিচয়ে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্ট্যান্ড থেকে একটি ইজিবাইক ভাড়া করেন। এর চালক মো. মন্টু মিয়া (৪৫) তাঁদের নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছান। পূর্বপরিকল্পনা অনুযায়ী আবুল কাশেম নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভাড়া না দিয়ে ইজিবাইক থেকে নেমে যান। চালক আবারও ভাড়া চাইলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মো. ওমর ফারুক (৬০) নামে অন্য এক ব্যক্তি এগিয়ে আসেন। তিনিও নিজেকে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেন।
এ সময় আবুল কাশেম তার সঙ্গে থাকা খেলনা পিস্তল দিয়ে চালককে ভয়ভীতি দেখিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে চালকের চিৎকারে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হয়ে র্যাবকে খবর দেয়।
মেজর শাহরিয়ার আদনান বলেন, র্যাব সদস্যরা খবরে পেয়ে ওই এলাকা থেকে ইজিবাইক ছিনতাইকারী মো. আবুল কাশেম, দিপালীকে আটক করে। তবে মো. ওমর ফারুক নামে অন্য একজন পালিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা ডিবি পুলিশের ২ সেট জ্যাকেট, ১টি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১টি ভুয়া আইডি কার্ড, ১টি ওয়াকিটকি ও ১টি স্টিলের হ্যান্ডকাপ জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার রাশেদের গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে ছিনতাই করা ৯টি ইজিবাইক ও ১টি অটোরিকশা উদ্ধার করেন র্যাব সদস্যরা।
তিনি আরও বলেন, আটক আসামিরা ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করতেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫