দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হন মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন ওই আসনের সাবেক সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানকে।
নির্বাচনের আগে তিনি সন্ত্রাস, চাঁদাবাজ, হকার ও মাদকমুক্ত সাভার গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতিমধ্যেই ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছেন। বাকি প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম এসব কথা বলেন।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ‘আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য দলীয় মনোনয়নের বাইরেও দলের নেতা-কর্মীদের কেউ নির্বাচন করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেই।’
জয়ের পেছনে কোনো কৌশল ছিল কি না—জানতে চাইলে সাইফুল বলেন, ‘জয়লাভের পেছনে তেমন কোনো কৌশল ছিল না। মাঠপর্যায়ের মানুষের সঙ্গে আমার ওঠাবসা ছিল। তাঁরা আমাকে চেনেন, বোঝেন। ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকায় অনেক উন্নয়ন করেছি। এসব কারণেই মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। দলের পরিচ্ছন্ন নেতা-কর্মীরাও আমার জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন। তাঁরা ছিলেন বলেই নির্বাচনে জয়লাভ সহজ হয়েছে।’

নদী দখল ও দূষণ প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, ‘সাভারে নদী দখল তেমন একটা সমস্যা নয়। তবে দূষণ বড় সমস্যা। দূষিত পানির কারণে এই অঞ্চলে মাছের উৎপাদন কমে গেছে, হ্রাস পেয়েছে কৃষিজমির উর্বরতা। এ বিষয়ে সংসদে কথা বলব।’
আশুলিয়ার পোশাকশ্রমিকদের নিয়ে সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর পোশাকশ্রমিকেরা আমার কাছে একটি কবরস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন। ব্যক্তিগত অর্থায়নে হলেও শ্রমিকদের জন্য একটি কবরস্থান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, যা আমি বাস্তবায়ন করব। এ ছাড়া শ্রমিকদের জন্য আশুলিয়ায় একটি সরকারি হাসপাতালের ব্যবস্থাও করব। শ্রমিকেরা যাতে ভালো থাকেন, সেদিকে খেয়াল থাকবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫