নিজেকে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে পরিপাটি অনিন্দ্য একটি লুক পেতে মেকআপ করবেন। তবে তার আগে নিশ্চিত হয়ে নিন যেন আপনার ত্বকের লোমকূপে কোনো ময়লা জমে না থাকে। এ জন্য অবশ্যই মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো হয় যদি আপনি ঘরোয়া কিছু ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার তো হবেই, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বক হবে মসৃণ। শুষ্ক, রুক্ষ ত্বকে যতই মেকআপ করুন না কেন, তা কখনোই ভালো লাগবে না। তাতে মেকআপও ভালোভাবে বসবে না। ঘরে হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন মেকআপের আগে ব্যবহারের মতো ঘরোয়া কিছু ফেসপ্যাক।
ফলের ফেসপ্যাক
কলা, পেঁপে কমবেশি সবার বাসায় থাকে। পরিমাণ বুঝে পেঁপে বা কলা যেকোনো একটি ভালো করে চটকে নিন। এরপর এতে কমলার খোসা গুঁড়ো বা বাটা, কয়েক ফোঁটা মধু, সামান্য গ্লিসারিন, ১ চা-চামচ টক দই, আধা চা-চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের খোসার ফেসপ্যাক
ডিমের খোসা পাটায় বেটে বা ব্লেন্ড করে একেবারে মিহি করুন। এরপর এতে চালের গুঁড়ো, মধু, কাঁচা দুধ, গোলাপ জল, বেটে মিহি করা চিনি পরিমাণমতো নিয়ে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ৫ থেকে ১০ মিনিট পরে আলতো হাতে ঘষে ফেসপ্যাকটি তুলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা ফেসপ্যাক
আজকাল সবার বারান্দা বা ছাদের টবে অ্যালোভেরাগাছ থাকে। টক দই, অ্যালোভেরা জেল, মধু, কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে ৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর হালকাভাবে ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
দুধ-ডিমের ফেসপ্যাক
ডিমের সাদা অংশ ভালো করে ফেটে এর সঙ্গে কাঁচা হলুদবাটা, কাঁচা দুধ এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখে ও গলায় মেখে ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ভালো করে মুখ ও গলা ধুয়ে ফেলুন।
চন্দন ও শসার ফেসপ্যাক
চন্দনের গুঁড়ো, শসার রস, মুলতানি মাটি, অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ১০ থেকে ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো-মধুর ফেসপ্যাক
টমেটো ব্লেন্ড করে বা চটকে রস বের করে নিন। এরপর এতে কাঁচা দুধ, অ্যালোভেরা জেল, ডিমের সাদা অংশ, টক দই মিশিয়ে পেস্ট করে নিন। ১০ থেকে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র: কসমোপলিটন

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫