গ্রামের এক সাধারণ মেয়ে নীরা তার সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। পুলিশের সাহায্য চায় সে। পুলিশ তাকে বিভিন্ন জায়গায় পাঠায়; কিন্তু কেউ তার নিখোঁজ স্বামীর তথ্য দিতে পারছে না। এর মধ্যে নীরার সঙ্গে দেখা হয় এটিএসের (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের। যে কি না সন্ত্রাসীদের ত্রাস। মাহিদকে থামানোর জন্য তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল স্ত্রীকে। নীরাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় মাহিদ। নীরার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে এক সঙ্গে মিশন শুরু করে তারা। মিশন শুরু করার পর তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এদেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।
হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলারে আঁচ পাওয়া গেল এমন গল্পের। সিরিজটিতে মাহিদ চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও নীরা চরিত্রে রয়েছেন বিদ্যা সিনহা মিম। সিরিজটি যৌথভাবে বানিয়েছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
নতুন ওয়েব সিরিজটি নিয়ে এফএস নাঈম বলেন, ‘মিশন হান্টডাউনে অভিনয় করার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। বলা যায় এক ধরনের সাধনার মতো। চার মাস ধরে মাহিদ চরিত্রটির মধ্যে বাস করছি। দারুণ একটি কাজ হয়েছে, এখন বাকি বিচারের ভার দর্শকদের ওপর।’
বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পরিচালক সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ আমাকে এবারও একটি কঠিন চরিত্রকে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ দিয়েছেন। আমি চেষ্টা করেছি ক্যামেরার সামনে নীরা হয়ে উঠতে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। আশা করছি, সিরিজটি রিলিজের পরও দর্শকদের এই ভালোবাসা, আগ্রহ বজায় থাকবে।’
পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অ্যাকশন-থ্রিলারের মতো ওয়েব সিরিজ নির্মাণের জন্য অভিজ্ঞ টিম এবং সহায়ক বাজেটের দরকার হয়। আমাদের দেশে এই দুটোরই অভাব রয়েছে। হইচইকে ধন্যবাদ, তারা আমাদেরকে এমন একটি সিরিজ তৈরি করতে সব ধরনের সহযোগিতা করেছে। আমার বিশ্বাস মিশন হান্টডাউনের মতো একটি সুন্দর গল্পের ভিন্নধর্মী উপস্থাপন উপভোগ করবে দর্শক।’
নাঈম-মিম ছাড়াও সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন, এ কে আজাদ সেতু প্রমুখ। কোরবানির ঈদ উপলক্ষে ২৮ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হবে সিরিজটি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫