সমতল থেকে প্রায় ১ হাজার ফুট উঁচু সবুজ পাহাড়টির নাম ‘দেয়াঙ’। তারই চূড়ায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি বটগাছ। পাশের প্রশস্ত ঈদগাহজুড়ে সুশীতল ছায়ার ডালপালা মেলে ধরেছে গাছটি। তবে ঈদগাহ মাঠে অনাদরের ছাপ স্পষ্ট। কয়েক বছর ধরে ব্যবহার না থাকায় এবং সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে শত বছরের পুরোনো মাঠটি।
এটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মৌলভীবাড়ি ঈদগাহ নামে পরিচিত। এখানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতেন। ঈদগাহ ঘিরে রয়েছে প্রায় ৫০০ বছরের স্মৃতি। এ অঞ্চলে আরাকানিদের চাটিগাঁ দুর্গ ও দেয়াঙ কারাগার অবস্থিত ছিল। মহাকবি আলাওল আরাকানিদের হাতে ধরা পড়ে এই কারাগারে বন্দী ছিলেন। উনিশ শতকের শুরুর দিকে পর্তুগিজদের আগমনের পর অঞ্চলটি ফিরিঙ্গি বন্দর নামে পরিচিতি পায়। আর ঈদগাহের ঠিক পাশেই হজরত কাতাল পীর শাহ্ (রহ.) মাজার। সেখানে নিয়মিত জিয়ারত করতে আসেন অনেকেই। এসব কারণে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী ও মূল্যবান সম্পদ ঈদগাহটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর গুয়াপঞ্চকের বাসিন্দা জবির আহমদ বলেন, ‘আমরা বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি পাহাড়ের চূড়ায় এই ঈদগাহ ও বটগাছটি। আগে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতাম আমরা। দূরদূরান্ত থেকে আসা বন্ধু, আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হতো। তা এখন শুধু স্মৃতি।’
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসী ঈদগাহটি সংস্কার করে কয়েক বছর নামাজ আদায় করেছেন। কিন্তু বিভিন্ন এলাকায় নিজস্ব উদ্যোগে ঈদের নামাজ আদায় শুরু একেবারেই বন্ধ হয়ে পড়ে মাঠটি। করোনাকালেও দুই বছর কোনো জামাত হয়নি। চূড়ায় ওঠার জন্য যেসব সিঁড়ি রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। দক্ষিণের প্রবেশমুখটা ঝোপঝাড়ে একেবারে বন্ধ হয়ে গেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য সাজ্জাত খান সুমন। তিনি বলেন, ‘এটি আমাদের এলাকার পুরাতন ঈদগাহ। কেইপিজেড শিল্পনগরী প্রতিষ্ঠিত হওয়ার পর কর্তৃপক্ষ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়। তাদের অর্থায়নে ঈদগাহ সংস্কারের কথা বলা হলেও তা এখন পর্যন্ত হয়নি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫