Ajker Patrika

কেজিডিসিএলে কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কেজিডিসিএলে কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) ট্রাস্টি বোর্ডে কোটি কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সর্বশেষ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রসিদ (ভাউচার) ছাড়াই ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন কর্মকর্তারা। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি দল এই অভিযান শেষে এসব তথ্য জানায়। 

অভিযান শেষে সহকারী পরিচালক এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কেজিডিসিএলের কল্যাণ তহবিলের নামে বিভিন্ন সময় অনিয়ম হয়ে আসছে। কোনো ভাউচার ছাড়াই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছি আমরা।’ 

এনামুল হক বলেন, ‘২০১৯-২০ অর্থবছরে প্রায় ২ কোটি টাকা, ২০-২১ অর্থবছরে ২ কোটি ৩২ লাখ টাকা, ২১-২২ অর্থবছরে ১ কোটি ৫৫ লাখ টাকা ও ২২-২৩ অর্থবছরে ৫ কোটি ২০ লাখ টাকার অনিয়ম পাওয়া গেছে। যেগুলো কোনো ভাউচার ছাড়াই খরচ দেখানো হয়েছে। তাঁরা কিছু ভাউচার দেখিয়েছেন, কিন্তু সেগুলো কতটুকু সত্য, তাও তদন্ত সাপেক্ষে বলা যাবে। সর্বশেষ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাঁরা ১৫ লাখ টাকার খরচ দেখিয়েছেন। কিন্তু কোনো ভাউচার নেই। আমরা এসবের প্রাথমিক সত্যতা পেয়েছি। পরে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযানের সময় দুদক কর্মকর্তা এনামুল হক কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুজিবুল হককে অর্থ খরচসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি অধিকাংশ সময় চুপ ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত