Ajker Patrika

কোন বাইক কিনবেন

মেহরাব মাসাঈদ হাবিব
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৩৯
কোন বাইক কিনবেন

বাজারে বিভিন্ন ধরনের বাইক পাওয়া যায়। আপনার পছন্দ অনুসারে সেগুলো থেকে বেছে কিনতে পারেন যেকোনো একটি।

১. স্পোর্টস বাইক: দ্রুত গতি যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ হলো স্পোর্টস বাইক। এতে হাই পারফরম্যান্স ব্রেক ও সাসপেনশন সিস্টেম থাকে। এগুলো উচ্চ গতির বলে যাঁরা নতুন বাইক চালাচ্ছেন, তাঁদের জন্য উপযোগী নয়। এগুলোর সাসপেনশন ও ব্রেক পারফরম্যান্স খুব ভালো।

২. ডার্ট বাইক: ডার্ট বাইক সাধারণত অফ রোডে চালানোর জন্য। এই বাইকে দলাযুক্ত বা নাবি টায়ার ব্যবহৃত হয়, সাসপেনশন অনেক বড় হয়। এই বাইকগুলোর সুবিধা হলো, এগুলো দামে সস্তা। সব রাস্তা এ ধরনের বাইক চালানোর উপযুক্ত নয়।

৩. স্কুটার বা স্কুটি: স্কুটারের একটি আদুরে নাম স্কুটি। এটি মোটরসাইকেলের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন এবং নতুন চালকদের জন্য উপযোগী। এগুলো নিয়ন্ত্রণ করা সহজ এবং সহজে নিয়ন্ত্রণ হারায় না। এ ছাড়া স্কুটার হালকা হওয়ার কারণে রাস্তাঘাটে চালানো বেশ সহজ। 

৪. ক্রুজার বাইক: ভারী ফ্রেমের আরামদায়ক বসার ব্যবস্থাসহ বাইকগুলোই ক্রুজার। ক্রুজার বাইকগুলো বিনোদনমূলক বাইকিংয়ের জন্য ডিজাইন করা। এগুলোর টেকসই ও ভারসাম্যপূর্ণ কাঠামো রাস্তায় মসৃণভাবে চলার উপযোগী করে তৈরি করা। মোটা বেলুন টায়ার এবং কোস্টার ব্রেক ব্যবহার করা হয় এগুলোতে। 

৫. স্ট্যান্ডার্ড বাইক বা কমিউটার বাইক: ক্লাসিক মোটরসাইকেল গুলোই আসলে স্ট্যান্ডার্ড মোটরসাইকেল। এখন অনেক স্ট্যান্ডার্ড মোটরসাইকেলে ষাট ও সত্তরের দশকের স্টাইল রেখে প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো হয়েছে পারফরম্যান্স বাড়ানোর জন্য। এখন এগুলোকে কমিউটার বাইকও বলা হয়। এগুলোর  ইঞ্জিন বেশ শক্তিশালী। তেলের খরচের দিক থেকে অবশ্য এগুলোর খরচ কিছুটা বেশি। 

লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল

মোটরবাইক সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত