কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে শেষ হয়েছে নরসিংদী চেম্বার অব কমার্সের (এনসিসিআই) বার্ষিক সাধারণ সভা। গত শনিবার দুপুরে মাধবদীর স্থানীয় একটি রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠনের জন্য নরসিংদীর জেলা প্রশাসকে চিঠি দেন। পরে আগামী ১৫ অক্টোবর নরসিংদী চেম্বার অব কমার্সের সাধারণ নির্বাচনের জন্য তারিখ নির্ধারণ করা হলেও তা স্থগিত করা হয়। সাধারণ সভার আয়োজন না করা, সঠিক সময় না থাকাসহ নানা অনিয়ম থাকায় ২৪ আগস্ট নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠনের অফিস আদেশ বাতিল করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এদিকে দফায় দফায় কমিটির মেয়াদ বৃদ্ধি, টানা দু-বছর সাধারণ সভা না করা ও সদস্যদের হিসাব বিবরণী না পাঠানোসহ নানা অনিয়মের কারণে সভায় সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ, সংগঠনটির নিয়ম অনুযায়ী (সঙ্ঘবিধির ৩৭ ধারায়) বার্ষিক সাধারণ সভা করার ১৪ দিন আগে রেজিস্ট্রি ডাকে সদস্যদের কাছে হিসাব বিবরণী পাঠানোসহ সাধারণ সভা ডাকতে হয়। বর্তমান কমিটি তা না করে সাত দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে আমন্ত্রণ জানিয়ে ২৭ আগস্ট সাধারণ সভা ডাকে। এতে সংগঠনটির বেশির ভাগ সদস্য অংশ নিতে পারেননি। এ ছাড়া বার্ষিক সাধারণ সভা না করে দফায় দফায় কমিটির মেয়াদ বৃদ্ধি করে দু-বছরের কমিটি সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করে। পরে একটি রিসোর্টে পিকনিকের আয়োজন করে ২০১৯-২০ সালের এক সঙ্গে বার্ষিক সাধারণ সভা করার দাবি করে এই কমিটি। নিয়ম অনুযায়ী, একই সঙ্গে দু-বছরের বার্ষিক সাধারণ সভা করার বিধান এই ব্যবসায়ী কমিটির নেই। সদস্যদের পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা করার জন্য বারবার চিঠি দেওয়া হলেও নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সে বিষয়ে কর্ণপাত না করে সংগঠনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে তোলেন।
তবে অভিযোগ অস্বীকার করে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বর্তমান প্রেসিডেন্ট বলেন, নিয়মতান্ত্রিকভাবেই সব করা হয়েছে। সবাইকে চিঠি দিয়েই সভা করা হয়েছে। কেউ চিঠি পেয়েছে কি না সেটা আমার দেখার বিষয় নয়। করোনার কারণে দু-বছরের সাধারণ সভা এক সঙ্গে করা হয়েছিল। যারা নির্বাচন চান না তারাই এসব মিথ্যা অভিযোগ করছেন।
নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল ইসলাম শেখ তুলু আজকের পত্রিকাকে বলেন, এনসিসিআইয়ের গত ৩ বছরের কোনো এজিএম নিয়ম মেনে করা হয়নি। সে ক্ষেত্রে আয়-ব্যয়ের হিসাব নিয়ে অস্বচ্ছতা ও প্রশ্ন দেখা দিয়েছে। তারা গঠনতন্ত্রের কোনো ধারাকে তোয়াক্কা করছেন না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫