জুলহাস শেখ। বয়স পেরিয়েছে ৮০ বছর। অথচ এই বয়সেও তাঁকে জীবিকা নির্বাহ করতে পথে নামতে হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে না পড়ায়, কপালে জোটেনি কোনো ভাতা। জুলহাস শেখ নিজেও জানেন না বয়স্কভাতা পেতে হলে আর কত বয়স হতে হবে। ছেলেমেয়েরাও দরিদ্র হওয়ায় বাবা-মাকে ভরণপোষণ দিতে পারেন না তাঁরা। তাই বাধ্য হয়ে জীবিকার তাগিদে পথে ঘাটে ফুলের মালা বিক্রি করেন জুলহাস শেখ। যা পান তাই দিয়ে নিজের ও স্ত্রীর খাবার চলে।
পাবনার বেড়ার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বকচর গ্রামের বাসিন্দা জুলহাস শেখ। উপজেলার কাশিনাথপুর বাজারে দুই হাতে লাঠি ভর করে ফুলের মালা বিক্রি করছিলেন। এ সময় হাত-পা কাঁপছিল তাঁর। ঠিকমতো হাঁটতেও পারছিলেন না।
এ সময় তাঁর সঙ্গে আলাপকালে জানা গেছে, তাঁর এক ছেলে রয়েছে। কিন্তু ছেলের সংসারেও টানাপোড়েন। চার মেয়ের সবারই বিয়ে হয়ে গেছে। মেয়েরাও বাবা-মায়ের ভরণপোষণ দিতে অক্ষম। আর এ কারণেই জুলহাস শেখ প্রতিদিন সকাল হলে বকুল ফুলের মালা নিয়ে বেরিয়ে পড়েন। প্রতিটি মালা ২০ টাকা করে বিক্রি করে যা লভ্যাংশ পান, তা দিয়েই কোনোরকমে জীবনযাপন করছেন।
জুলহাস শেখ কাজ করে খাবেন, কিন্তু হাত পাতেন না। ভিক্ষাবৃত্তি তাঁর অপছন্দ কাজ। তাই যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ কাজ করেই স্ত্রীকে নিয়ে বাঁচতে চান তিনি। জুলহাস শেখ বলেন, তাঁর ষাটোর্ধ্ব স্ত্রী বকুল ফুলের মালা গেঁথে দেন, আর তিনি বাজারে কিংবা স্কুল-কলেজের রাস্তায় কখনো বসে, কখনো বা হেঁটে মালাগুলি বিক্রি করেন।
জুলহাস শেখ বলেন,তাঁর দৃষ্টিশক্তি কমে গেছে। তাঁর শরীরও দুর্বল হয়ে পড়ছে। চলাফেরা করতে পারেন না। বেঁচে থাকার রসদ নেই, তবু বেঁচে থাকতে হচ্ছে। বাঁচার লড়াইটা চালাতে হচ্ছে।
স্থানীয় কলেজশিক্ষক আলাউল হোসেন বলেন, সময়ের ব্যবধানে প্রবীণ মানুষগুলো অপেক্ষাকৃত অবহেলিত ও অধিকারবঞ্চিত। যে বয়সে একটু ভালোবাসা, সান্নিধ্য কিংবা ছেলেমেয়েদের পরম যত্নে থাকার কথা, সেই বয়সে নিগৃহীত হওয়া ছাড়া কিছুই মিলছে না। জুলহাস শেখ যেন তার জ্বলন্ত উদাহরণ। তাঁর বিষয়ে উদ্যোগ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন তিনি।
নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ বলেন, সম্প্রতি প্রবীণ জুলহাস শেখ বিষয়ে তিনি শুনেছেন। এত দিন কেন তাঁর কোনো ভাতা হয়নি কেন সেটাই ভাবার বিষয়। তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তাঁর ভাতার ব্যবস্থাসহ পাশে থাকার চেষ্টা করবেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলী বলেন, ইতিমধ্যে ওই প্রবীণ ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তাঁরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়াবেন তিনি। খাবারের ব্যবস্থা, ভাতার ব্যবস্থাসহ তাঁর জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫