‘চিড়িয়াখানায় খাবার নেই। এতে বেশ কিছু প্রাণী মারা গেছে। সিংহী শাবক জন্ম দিয়েছে। কিন্তু আমরা খাবার সরবরাহ করতে পারিনি।
ফলে সেগুলোও মারা গেছে। একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বানর ও পাখির ক্ষেত্রেও।’ কথাগুলো ফিলিস্তিনের গাজার রাফাহ চিড়িয়াখানার মালিক আহমেদ জুমার। চলমান যুদ্ধে উপত্যকার প্রাণীর ওপর কী প্রভাব পড়েছে, সে কথাই এএফপিকে বলছিলেন তিনি।
সরেজমিনে দেখা যায়, খাঁচার ভেতর ঝিমাচ্ছে ক্ষুধার্ত প্রাণীরা, যাদের শরীরে খাদ্যঘাটতির প্রভাব স্পষ্ট।
আক্ষেপ করে জুমা বলেন, এখানকার পরিস্থিতি অত্যন্ত করুণ। খাবার, পানি কিংবা ওষুধ কিছুই নেই। শুকনো রুটিতে পানি ভিজিয়ে পশু-পাখিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। কোনো জায়গায় খাবার পেলে পশুদের জন্য আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
গাজায় যুদ্ধ শুরুর পরপরই চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে সেখানে আশ্রয় নেয় বাস্তুচ্যুত কয়েকটি পরিবার। পশুদের খাঁচার মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে অস্থায়ী তাঁবু গেড়েছে তারা। এমনই একটি তাঁবুর পাশের খাঁচায় ধীর পায়ে হাঁটতে দেখা গেল একটি দুর্বল সিংহকে। খাদ্যের অভাবে সিংহটির বুকের হাড়গুলো দেখা যাচ্ছিল।
যুদ্ধের শুরুর দিকে অবস্থা এতটা ভয়াবহ ছিল না। দিন দিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে দাবি করেন জুমা। তিনি বলেন, যুদ্ধের কারণে গাজায় মাংসসহ অন্য পশুখাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। এসব পশুর জন্য প্রাণীকল্যাণ সংস্থার ত্রাণসহায়তাকেই শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫