পুরুষের জন্য জন্মনিরোধক পিল বা বড়ি তৈরির সম্ভাবনাকে এখন বাস্তব বলে বর্ণনা করছেন বিজ্ঞানীরা। তাঁরা এমন একটি উদ্ভাবনের খুব কাছাকাছি রয়েছেন, যা শুক্রাণুর সাঁতার আটকে দিতে সক্ষম হবে।
ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, শুক্রাণুকে কয়েক ঘণ্টা পর্যন্ত স্তব্ধ করে রাখতে পারে এই পিল, এবং ডিম্বাশয়ের কাছে পৌঁছানোর আগে শুক্রাণুর কার্যকারিতা ঠেকাতে ওই সময়টুকু যথেষ্ট। বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, তবে মানুষের ওপর পরীক্ষা চালানোর আগে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ইঁদুরের পর খরগোশের ওপর এর পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
এই উদ্ভাবনের মূল ধারণাটি হচ্ছে, যৌনমিলনের এক ঘণ্টা আগে ব্যবহারকারী পিলটি গ্রহণ করবেন এবং ঠিক এক ঘণ্টা পরই সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানো শুরু হবে।
যেভাবে এই পিল শুক্রাণুর সাঁতার থামাবেনারীদের জন্মনিরোধক পিল যেমন হরমোনের সঙ্গে সম্পর্কিত, এটি তেমন নয়। বিজ্ঞানীরা বলছেন, পুরুষদের জন্য আবিষ্কার করা এই পিলের সঙ্গে হরমোনের কোনো সম্পৃক্ততা থাকবে না। বিজ্ঞানীরা এই পিলের ক্ষেত্রে একে একটা বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
এটি টেস্টোস্টেরনে কোনো প্রভাব ফেলবে না এবং এর ব্যবহারে পুরুষের হরমোন ঘাটতিজনিত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে না।
বিজ্ঞানীরা আরও দেখেছেন, ‘শুক্রাণু-সাঁতার’ কাটার প্রক্রিয়া পরিচালিত হয় যে নির্দিষ্ট কোষের মাধ্যমে, সেটি একটি সেলুলার সিগন্যালিং প্রোটিন। আর পরীক্ষা চালানো এই পিলের কাজ হবে সেই প্রোটিনকে বাধা দেওয়া।
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অর্থায়নে ইঁদুরের ওপর পরীক্ষা চালানোর প্রকল্পটি শুরু হয়েছিল এবং পরবর্তী সময়ে সেটি নেচার কমিউনিকেশন জার্নালে ছাপা হয়।
দেখা গেছে, এই ওষুধের এক ডোজ ব্যবহারের ফলে ইঁদুরের যৌনকর্ম চলাকালীন এবং তার আগে ও পরে শুক্রাণুর নড়াচড়া থেমে যায়। তিন ঘণ্টা পর্যন্ত এর প্রভাব থাকে শরীরে। পরের ২৪ ঘণ্টার মধ্যে নতুন শুক্রাণু প্রবাহে শরীরে পিলের কার্যকারিতা আর থাকে না।
গবেষক দলের সদস্য নিউইয়র্কের উইল কর্নেল মেডিসিনের একজন বিজ্ঞানী ড. মেলানি বলবাখ বলেছেন, পিলটি কার্যকর পিল হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫