কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার মাঝি ঘোষণায় নগরজুড়ে নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আনন্দে আতশবাজি ফাটান। নগর আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন পাড়া মহল্লা থেকে নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল এসো জড়ো হন। নগর আওয়ামী লীগের কার্যালয় মুখর হয়ে ওঠে। পরে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আরফানুল হককে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হয়।
জানা গেছে, মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হককে দলের একক প্রার্থী করে কেন্দ্রে নাম পাঠিয়েছিল। মহানগর আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে দলীয় প্রতীক নৌকার মাঝি হিসেবে এ ঘোষণায় তৃণমূল নেতা–কর্মীরা উচ্ছ্বসিত। তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে কুসিক মেয়র হিসেবে অরফানুল হককে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আদর্শ সদর উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ বলেন, ‘এবার নৌকার মনোনয়ন সঠিক প্রার্থীকে দেওয়া হয়েছে। আশা করি, কুমিল্লা নগর পিতা হবেন আরফানুল হক রিফাত।’ আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম টুটুল বলেন, ‘তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে কুসিক নির্বাচনে প্রার্থী দেওয়ায় নগরজুড়ে তৃণমূল নেতা-কর্মীদের আনন্দের বন্যা বইছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর বলেন, ‘নৌকার বিজয় এবার সুনিশ্চিত।’
আরফানুল হক রিফাত বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কুমিল্লা সদর সাংসদ আকম বাহাউদ্দিন বাহার ও দলের তৃনমূলের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞ। তৃণমূলের নেতা–কর্মীরাই আমার শক্তি। আমি মহানগরীর ২৭টি ওয়ার্ডে কাউন্সিল করেছি। প্রতিটি ওয়ার্ড গোছানো আছে। নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিব।’
২০১১ সালের ৬ জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মোট ২৭টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশন গঠিত হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক কমিটির ব্যানারে নৌকার প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে হারিয়ে প্রথম মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মনিরুল হক সাক্কু। পরে ২০১৭ সালের ৩০ মার্চ বিএনপির মনোনয়নে সাক্কু নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কুসিকের মেয়র নির্বাচিত হন।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কাছে আগামী ১৭ মে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। ১৫ জুন ইভিএম এ নির্বাচন হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫