প্রতিদিন সকালে হাতে লম্বা ঝাড়ু নিয়ে কোর্ট চত্বরে হাজির হন আকলিমা বেগম। এরপর শুরু করেন কোর্ট চত্বর ও জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে ঝাড়ু দেওয়ার কাজ। প্রায় দুই বছর বিনা পারিশ্রমিকে পরিষ্কারের কাজ করছেন আকলিমা। এর পাশাপাশি কোর্ট চত্বরে গড়ে তুলেছেন ফুলের বাগান। তাঁর এমন কাজে খুশি আইনজীবীসহ সংশ্লিষ্টরা।
জানা গেছে, ৪০ বছর বয়সী আকলিমা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের তোররা এলাকার বাসিন্দা। করোনার সময় স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা নিয়ে চলে আসেন শহরে। সেই মামলা নিয়ে কোর্ট চত্বরে প্রতিদিনই তাঁকে আসতে হতো। এরপর থেকে আর ফিরে যাওয়া হয়নি তাঁর। প্রতিদিন সকালে কোট চত্বরে ভিড় শুরু হওয়ার আগেই তিনি ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করেন। এরপরে বাগান পরিচর্যার কাজ করেন। সারা দিন কোর্ট এলাকায় থাকেন। তাঁর কোনো বিশেষ চাহিদা না থাকলেও কোর্টের বিভিন্ন আইনজীবীর দেওয়া সহযোগিতা দিয়েই দিন কেটে যায় আকলিমার। আর রাতে পৌর শহরের হঠাৎ বস্তি এলাকায় একটি ছোট্ট ঘরে গিয়ে ঘুমান তিনি।
এই কাজটা কেমন লাগে জানতে চাইলে আকলিমা বলেন, ‘এটা তো কাজ, কাজ তো করতেই হবে, ভালোই লাগে।’ কাজ করে টাকা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সঙ্গে অর্থের সম্পর্ক নেই। আছে আবেগ, দায়িত্ববোধ আর ভালোবাসা, যার কোনো মূল্য হয় না। তবে এ কাজের বিনিময় বেশি কিছু চাই না, চাই শুধু একটু সম্মান আর ভালোবাসা।’
কোর্ট এলাকার মুহুরি সাজ্জাদ হোসেন বলেন, ‘আগে কোর্ট চত্বরে অনেক ময়লা পড়ে থাকত। আমরা মাঝে মধ্যে ঝাড়ু দিতাম। সরকারিভাবে পরিচ্ছন্ন কোনো কর্মী এখানে নেই। এক দিন হঠাৎ দেখি আকলিমা সকালবেলা কোর্ট চত্বর পরিষ্কার করে চকচক করে ফেলছেন। তাঁর জন্যই কোর্ট এলাকা এখন এত পরিষ্কার।’
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর হলেই বাড়ি থেকে ঝাঁটা নিয়ে কোর্ট চত্বরে চলে আসেন আকলিমা বেগম। তারপর ঝাড়ু দেওয়ার কাজ শুরু করেন। স্বামী ও সন্তানেরা তাঁর পাশে না থাকলেও দুই বছর ধরে নিঃস্বার্থভাবে পরিচ্ছন্নতার এই কাজটি করে যাচ্ছেন তিনি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫