কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে সবকিছুই। কিন্তু এর মধ্যেও স্বাভাবিকভাবে চলছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের সব কার্যক্রম। চলমান স্থবিরতার মধ্যেও চলতি মাসে আটটি পণ্যবাহী মাদার ভেসেল পায়রা বন্দরে নোঙর করেছে। এর মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বন্দর কর্তৃপক্ষের।
গতকাল মঙ্গলবার সকালে পায়রা বন্দরের কনফারেন্স রুমে জেলার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সবকিছু থেমে থাকলেও পায়রা বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলেছে। ১৮ জুলাই বন্দরে দুটি মাদার ভেসেল জাহাজ এসেছে।
জাহাজগুলো হলো এমভি সি স্পিড ও এমভি আব্দুল্লাহ। লাইটারেজের মাধ্যমে এসব জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। এ ছাড়া ১৯ জুলাই এমভি ব্রাইট নামের একটি জাহাজ কয়লা খালাস করে বন্দর ত্যাগ করেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আমদানি করা পণ্য আমদানিকারকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। চলতি মাসে পণ্যবাহী মোট আটটি মাদার ভেসেল বন্দরে নোঙর করেছে। এর মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আয় হয়েছে।
পায়রা বন্দরের চেয়ারম্যান আরও বলেন, ‘ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লেনদেনের প্রক্রিয়া চালু রেখেছি। এ ছাড়া উন্নয়নকাজ যাতে বাধাগ্রস্ত না হয়, তাই শ্রমিকদের পরিচয়পত্রকে কারফিউ পাস হিসেবে বিবেচনার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। পাঁচ শতাধিক শ্রমিক নিয়ে বন্দরের প্রথম জেটির অসমাপ্ত নির্মাণকাজ চলমান রয়েছে।’
পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক বিভাগ) আবদুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা এড়াতে বন্দরের সব কর্মকর্তা ও কর্মচারীকে কারফিউর সব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রেখে বন্দরে ঢোকানো হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫