ঘি ল্যাকটোজ এবং কেসিনমুক্ত। এটি হজমপ্রক্রিয়া সহজ করে। ‘আয়ুর্বেদ অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীদের জন্য ঘি খাওয়া উপকারী। শর্করার তীব্রতা রোধের কারণে ঘি খাওয়ার পরে রক্তে শর্করা বাড়ে না। এটি অন্যান্য অনেক তেল ও চর্বির তুলনায় ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ।
স্বাস্থ্যকর চর্বি
ঘি স্বাস্থ্যকর সম্পৃক্ত ও অসম্পৃক্ত চর্বিসমৃদ্ধ বলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী। ‘আইপি জার্নাল অব নিউট্রিশন, মেটাবলিজম অ্যান্ড হেলথ সায়েন্স’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ঘিয়ের মতো স্বাস্থ্যকর চর্বি দিয়ে অস্বাস্থ্যকর চর্বি প্রতিস্থাপন করা যায়। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং টাইপ ২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। ডায়াবেটিসের জন্য ঘি খাওয়া ভালো। এই চর্বি সহজেবিপাক হয়।
শর্করার পরিমাণ শূন্য
ঘিয়ে কোনো শর্করা নেই। তাই এটি রক্তে তার মাত্রাকে প্রভাবিত করে না। ঘি গ্লুকোজের মাত্রা না বাড়িয়ে শক্তির একটি সমৃদ্ধ উৎস তৈরি করে।
গুরুত্বপূর্ণ অ্যাসিড
‘জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস’ অনুসারে ঘি হলো লিনোলেনিক অ্যাসিড। এটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস। এটি প্রদাহ কমায় এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ঘিয়ে আছে বিউটারিক অ্যাসিড। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এতে অ্যান্টি-প্রদাহরোধী বৈশিষ্ট্য আছে, যা হজমপ্রক্রিয়া উন্নত করে।
সূত্র: হেলথ শটস

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও সেবাকে সরকার চ্যারিটি (দাতব্য কার্যক্রম) হিসেবে নয়, সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে। সাধারণ নাগরিকদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও যেন সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে...
১৫ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৫০ জন।
১৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮২৬ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
১৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৪ আগস্ট থেকে এক বছর মেয়াদে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। ওই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ১৭ আগস্ট জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯ ঘণ্টা আগে