কেন বেশি বেশি লবণ খাওয়া ভালো নয়
খাওয়ার সময় অনেকে পাতে আলাদা লবণ নিয়ে থাকেন, কেউ আবার সামনে রাখেন সল্ট শেকার। খাবার যা-ই নেন না কেন, পাতে ঝেড়ে নেন লবণ। অথচ কমবেশি সবাই জানে, এই লবণ ক্ষতি করে রক্তচাপের।
কিডনি রক্ত থেকে বাড়তি পানি বের করে দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। লবণে আছে সোডিয়াম। রক্তে বেশি সোডিয়াম থাকলে বেশি পানি টেনে নেয় রক্ত। রক্তনালিতে বেশি লবণ মানে রক্তে পানির পরিমাণ বেশি। এ জন্য রক্তচাপ বেড়ে যায়। রক্তে চাপ বেশি থাকলে কালক্রমে রক্তনালিদের করতে হয় কঠোর পরিশ্রম। একে মোকাবিলা করতে গিয়ে রক্তনালির দেয়াল হয় পুরু। ফলে তার ভেতরের পরিসর কমে যায়। সে জন্য রক্ত চাপ আরও বেড়ে যায়। বিভিন্ন দেহযন্ত্রে যায় কম রক্ত। অথচ এই রক্ত-ই অক্সিজেন আর অন্য পুষ্টি উপকরণ বয়ে নিয়ে যায় দেহের বিভিন্ন জায়গায়। রক্ত যখন কম যায়, তখন হার্টে ব্যথা হয়। এ অবস্থায় হার্ট অ্যাটাক হওয়াও বিচিত্র নয়। কম রক্ত মগজে গেলে ঘটাতে পারে স্ট্রোক। দেখা গেছে, হার্ট অ্যাটাক আর স্ট্রোকের অর্ধেকের জন্য দায়ী উচ্চ রক্তচাপ।
প্রাপ্তবয়স্ক আর ১১ বছরের বেশি বয়সের শিশুদের দিনে ৫-৬ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। সাধারণত ৬ গ্রাম লবণ এক চা-চামচ পরিমাণ হয়ে থাকে। আর তাতে থাকে ২.৪ গ্রাম সোডিয়াম। শিশুদের লবণ খেতে হবে আরও কম। আমরা যে খাবার খাই, তার তিন-চতুর্থাংশ রেডিমেড খাবার। সেগুলো হতে পারে রুটি, সকালের নাশতা, সিরিল ইত্যাদি। এ অবস্থায় কী করবেন?
■ খাবার পরীক্ষা করে দেখুন, তাতে লবণ কম কি না।
■ রান্নার সময় লবণ দেবেন না। দিন লতাগুল্মের ফ্লেভার, গোলমরিচ, মসলা ও লেবুর রস।
■ কোনোভাবেই খাবার পাতে লবণ নেবেন না।
■ টেবিলে সল্ট শেকার রাখবেন না।
■ সস বা আচার খাবেন না। এমনকি রান্নাতেও দেবেন না।
■ টেক অ্যাওয়ে বা ফাস্ট ফুড রেস্তোরাঁয় যাবেন না।
■ নতুন ফ্লেভারে জিব অভ্যস্ত হলে খাবারে আর লবণ যোগ করতে হবে না।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে