
থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনের অংশে থাকে। এই গ্রন্থি থেকে যে হরমোন নির্গত হয়, তা শরীরে চালিকাশক্তি জোগায়। প্রতিটি অঙ্গে শক্তি সরবরাহ করে থাইরয়েড। হৃৎস্পন্দনের গতি ও পরিপাকতন্ত্রের কাজও নিয়ন্ত্রণ করে এটি। প্রয়োজনের তুলনায় হরমোন কম থাকলে স্বাভাবিক চলাফেরার গতি কমে যায়। রক্ত পরীক্ষা করলে বা লক্ষণ প্রকাশ পেলে তবেই থাইরয়েড ধরা পড়ে।
শরীরে থাইরয়েড হরমোন কম থাকার কারণে হাইপোথাইরয়েডিজম হয়। যে কারও এ রোগ হতে পারে। তবে পুরুষদের তুলনায় নারীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১০ গুণ বেশি। মধ্যবয়সী ও বয়স্ক নারীদের মধ্যে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি।
লক্ষণ
• ওজন বেড়ে যাওয়া
• শীত অনুভূত হওয়া
• অনিয়মিত মাসিক
• কোষ্ঠকাঠিন্য
• গর্ভধারণে সমস্যা
• শরীর ব্যথা
• শুষ্ক ত্বক
• হাত-মুখ ফুলে যাওয়া
ওপরের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
যা জানতে হবে
• শিশুরা হাইপোথাইরয়েডিজম রোগে আক্রান্ত হলে কম উচ্চতা, বুদ্ধির বিকাশ দেরিতে হওয়া, কানে কম শোনা, খাবার কম খাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
• শরীরে থাইরয়েড হরমোন কম থাকলে গর্ভবতী নারীদের খিঁচুনি, সময়ের আগেই প্রসব, প্রসবের সময় বেশি রক্তপাত হতে পারে।
• সারা জীবন ওষুধ খেতে হবে কি না, তা হাইপোথাইরয়ডিজমের কারণের ওপর নির্ভর করে। সব ক্ষেত্রে সারা জীবন ওষুধ খেতে হয় না।
• এ রোগে কাঁচা বাঁধাকপি সালাদ হিসেবে খাওয়া যাবে না। তবে রান্না করে খেলে কোনো সমস্যা নেই।
• হাইপোথাইরয়েডিজম প্রতিরোধের জন্য পর্যাপ্ত পরিমাণে আয়োডিন গ্রহণ করতে হবে।
লেখক: ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট, এনাম মেডিকেল কলেজ

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে