শীতের বিদায় ও বসন্তের আগমন স্বস্তি আনে ঠিকই; কিন্তু আবহাওয়ার পরিবর্তন নিয়ে একটা অস্বস্তি কাজ করতে থাকে। বিশেষ করে শিশুদের নতুন করে অসুখ-বিসুখের প্রকোপের ভয় কাজ করে।
এ সময় আবহাওয়ার তারতম্যের জন্য বিভিন্ন ধরনের রোগজীবাণু ও ভাইরাস সংক্রমণের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। ফলে ফ্লু, ঠান্ডা-কাশি, জ্বর, ডায়রিয়া ইত্যাদির প্রকোপ বাড়ে। অন্যদিকে বাতাসে ফুলের রেণু ও দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় শিশুদের মধ্যে দেখা যায় শ্বাস-প্রশ্বাসজনিত রোগ। এগুলোর মধ্যে আছে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ইত্যাদি। যেসব শিশুর অ্যাজমা আছে, তারা ভুগতে থাকে ঘন ঘন শ্বাসকষ্টে।
এ ছাড়া অ্যালার্জি, হঠাৎ করে নাক বন্ধ হয়ে যাওয়া, গলাব্যথা, গলার স্বর ও কাশির ধরন পরিবর্তন হওয়ার মতো সমস্যাও দেখা যায়। চিকেন পক্স, হাম, মাম্পসের মতো সংক্রামক ব্যাধিও এ সময় শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
প্রতিকারের উপায়
অসুস্থ হলে করণীয়
বাড়তি সতর্কতা
এ সময় বাতাসে পোলেন বেশি থাকে। তাই শিশুদের কাপড় ও জুতা থেকেও অ্যালার্জি হতে পারে। সাধারণত পলিয়েস্টার নাইলন এবং টাইট ফিট কাপড় পরলে শরীরের বগল বা কনুইয়ের মতো যে ভাঁজগুলো আছে, সেগুলোতে র্যাশ বা চুলকানি হতে পারে। সে ক্ষেত্রে নরম সুতির ঢিলেঢালা কাপড় পরানো উচিত। শিশুর কাপড় ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ইস্তিরি করে পরাতে হবে।
ডা. নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৫ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে