ভুলে যাওয়া মানেই ডিমেনশিয়া নয়। ডিমেনশিয়া হলো কিছু উপসর্গের সমন্বয়। মস্তিষ্কের কোষ মরে গেলে সাধারণভাবে মানুষ মানসিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তাঁর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। স্মৃতিশক্তিহীনতা হলো এর প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। তবে স্মৃতিশক্তিহীনতা অনেক কারণে হতে পারে।
আমাদের মস্তিষ্কে বিভিন্ন রকম কোষ বিভিন্ন কাজ করে। যেসব কাজে নিয়োজিত কোষ মরে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, সেসব কাজ স্বাভাবিকভাবে মস্তিষ্ক করতে পারে না। যেমন: নড়াচড়া, বিচারক্ষমতা, মনে রাখার মতো কাজ মস্তিষ্ক স্বাভাবিক প্রক্রিয়ায় করতে পারে না, যদি সেই কোষগুলো নষ্ট হয়ে যায়।
কী করে বুঝবেন
মনে রাখতে না-পারাটা যদিও ডিমেনশিয়া রোগের শনাক্তকরণ বৈশিষ্ট্য, তবুও অন্য উপসর্গ থাকতে হবে। যেমন: যোগাযোগ ও ভাষার ব্যবহারে অস্বাভাবিকতা, মনঃসংযোগ করতে না পারা, যৌক্তিক বিচারবোধ হারিয়ে ফেলা ইত্যাদি। উপসর্গগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। একবার মস্তিষ্কের কোষ মারা গেলে তা স্থায়ী হয়।
তেমন কোনো একক টেস্ট করে রোগ নির্ণয় করা যায় না। রোগের ইতিহাস, অন্যান্য রোগ আলাদাকরণ, প্রতিদিনের কাজ পর্যবেক্ষণ করে ডিমেনশিয়া শনাক্ত করা হয়। সেই অর্থে এর চিকিৎসা নেই বলে উপসর্গ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হয়।
সচেতনতা প্রয়োজন
কর্মক্ষমতা বাড়াতে
লেখক: ফিজিওথেরাপি কনসালট্যান্ট, পিটিআরসি ফিজিওথেরাপি সেন্টার

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
২ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে