বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে ডায়াবেটিস একটি বড় স্বাস্থ্য সমস্যা; বিশেষ করে, আমাদের দেশে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং জীবনযাত্রার অস্বাস্থ্যকর রীতির কারণে ডায়াবেটিস বাড়ছে। এমন অবস্থায় রোজার সঙ্গে সম্পর্কিত কিছু ভুল ধারণা সমাজে ছড়িয়ে পড়ছে। এগুলো ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য রমজানে নিরাপদভাবে রোজা রাখার জরুরি পরামর্শ জানা প্রয়োজন।
চিকিৎসকের পরামর্শ নিন
রোজা রাখতে পারবেন কি না অথবা কোনো বিকল্প ব্যবস্থা নিতে চাইলে সে বিষয়ে চিকিৎসকের মতামত নিন।
রক্তের শর্করা নিয়মিত পরীক্ষা: রোজার সময় রক্তে শর্করা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্করা খুব কম বা বেশি হয়ে গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে।
স্বাস্থ্যকর খাবার বাছাই: রোজা ভাঙার পর মিষ্টি এবং তৈলাক্ত খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। বেশি চর্বি, চিনি এবং মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা জরুরি।
পর্যাপ্ত পানি পান করুন: পরিমাণমতো পানি পান করতে হবে। পানির পরিমাণ বেশি আছে, তেমন ফলও খেতে পারেন ইফতারে। তবে মিষ্টি বা চিনিযুক্ত পানীয় থেকে বিরত থাকুন।
হালকা ব্যায়াম করুন: ইফতারের পর হালকা হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে পারেন। তবে ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন। তাতে আপনার শর্করার পরিমাণ দ্রুত পরিবর্তিত হতে পারে।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
২ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে