গাধার চামড়া বিক্রির বিতর্কিত চর্চা নিষিদ্ধ করল আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকা মহাদেশভিত্তিক এই জোটের ৫৫টি দেশে দেশে চামড়ার জন্য গাধা হত্যা বন্ধ করা হলো। এই সিদ্ধান্তকে প্রাণী অধিকার সংগঠনলো স্বাগত জানিয়েছে।
গত রোববার ইথিওপিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে নেতারা এই নিষেধাজ্ঞায় অনুমোদন দেয়।
এজিয়াও নামে প্রাচীন চীনা ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় গাধার চামড়া। ধারণা করা হয়, এজিয়াও মানুষের যৌবন বা তারুণ্য ধরে রাখে; ত্বক সুস্থ ও সুন্দর রাখে। বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও দিন দিনই ওষুধটির চাহিদা বাড়ছে। একারণে গাধার চামড়া বিক্রিও বাড়ছে।
প্রাণী অধিকার সংস্থা ‘দ্য চ্যারিটি, দ্য ডংকি স্যাংকচুয়ারি’ বিবিসিকে বলেন, চামড়া বিক্রির চর্চার কারণে আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে গাধার সংখ্যা ব্যাপক হারে কমে যাচ্ছে।
এজিয়াও উৎপাদনের জন্য আগে দেশীয় গাধার চামড়া ব্যবহার করতো চীনা কোম্পানিগুলো। চাহিদার চেয়ে সরবরাহে টান পড়ায় তাঁরা গাধার চামড়ার জন্য দেশের বাইরে খোঁজ শুরু করে।
কেনিয়ার গাধা অভয়ারণ্যের ডা. সোলোমোন অনয়াঙ্গো বিবিসিকে জানান, শুরুতে সরকার এটাকে সুযোগ হিসেবে বিবেচনা করে এবং আফ্রিকায় অনেক ‘বৈধ জবাইখানা’ তৈরি হতে থাকে। কিন্তু এর ফলে ২০১৬ ও ২০১৯ সালের মধ্যে আমাদের অর্ধেকের বেশী গাধা মারা পড়ে।
ডা. অনয়াঙ্গো আরো জানান, এই নিষেধাজ্ঞা গাধা সংরক্ষণে এবং গাধার উপর নির্ভরশীল লাখো মানুষের জীবিকা বাঁচাতে সহায়ক হবে।
বিশ্বের দুই–তৃতীয়াংশ বা ৫ কোটি ৩০ লাখ গাধার চারণভূমি আফ্রিকা। দরিদ্র ও প্রান্তিক মানুষ যোগাযোগ ও মালামাল বহনের কাজে গাধা ব্যবহার করে থাকে।
ইথিওপিয়ায় গাধার অর্থনৈতিক মূল্য পরিমাপের এক সমীক্ষায় দেখা যায়, পরিবারে কোনো গাধা না থাকার অর্থ হলো একেবারে নিঃস্ব হওয়া।
পূর্ব আফ্রিকার প্রাণী কল্যাণ দাতব্য সংস্থা দ্য ব্রুকের আঞ্চলিক পরিচালক রাফায়েল কিনোটি বলেন, ‘আফ্রিকার সেসব সম্প্রদায়ের জন্য এটি নিঃসন্দেহে দুর্দান্ত এক মুহূর্ত যারা দীর্ঘদিন ধরে গাধা থেকে উপকৃত হয়েছে।’
কিনোটি আরো জানান, চামড়ার জন্য গাধা হত্যার এই প্রক্রিয়া আফ্রিকার মানুষের জীবন বিভীষিকাময় করে দেয়। এ সম্প্রদায়ের সংস্কৃতি ও পরিচয়; এ আঞ্চলের জীববৈচিত্র্য– সবকিছু হুমকির মুখে ফেলে দিয়েছিল।
সকলের সর্বোচ্চ কল্যাণার্থে এ সিদ্ধান্তে আফ্রিকান ইউনিয়নের সকল সদস্যকে অনড় ও অবিচল থাকতে হবে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে