রাশিয়ার মুসলিম-অধ্যুষিত ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তান বিমানবন্দরে গতকাল রোববার ইসরায়েল থেকে একটি ফ্লাইট আসার গুজব ছড়িয়ে পড়ে। এতে ইহুদিদের সন্ধানে বিক্ষুব্ধ জনতা বিমানবন্দরে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে।
এ সময় ২০ জন আহত হয়েছেন। আহতদের ২০ জনের মধ্যে ১০ জন পুলিশ ও ১০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মুসলিম-অধ্যুষিত এই অঞ্চলে হামাস-ইসরায়েল যুদ্ধের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যমের রিপোর্ট জানিয়েছে, তেল আভিভ থেকে একটি বিমান এসেছিল। প্রচুর মানুষ ইহুদি-বিরোধী স্লোগান দিয়ে বিমানের দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করেন। সামাজিক মাধ্যমে আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু মানুষ ফিলিস্তিনি পতাকা নাড়ছেন।
ভিডিওতে আরও দেখা গেছে, কিছু মানুষ টার্মিনালের দরজা ভেঙে রানওয়ে পর্যন্ত চলে যান। অন্যরা যে সব গাড়ি বিমানবন্দর থেকে বেরোচ্ছিল, সেগুলি চেক করতে শুরু করেন।
প্রচুর মানুষ বিমানবন্দরে ঢুকে যান। বিমানবন্দরটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিমানগুলোকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। পরে সরকারিভাবে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে। আইনরক্ষকেরা তাদের কাজ শুরু করে দিয়েছেন।
ভিডিওতে একজন বিক্ষোভকারীকে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে। সেখানে লেখা ছিল, ‘দাগেস্তানে শিশু হত্যাকারীদের কোনো স্থান নেই।’
এদিকে ফ্লাইট রাডার ওয়েবসাইট জানায়, তেল আবিব থেকে একটি রেড উইংস ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মাখাচকালায় অবতরণ করবে।
তবে স্বাধীন রাশিয়ান মিডিয়া আউটলেট সোটা জানায়, এটি একটি ট্রানজিট ফ্লাইট ছিল। দুই ঘণ্টা পর মস্কোর উদ্দেশে যাত্রা করে।
এই ঘটনার পরেই রাশিয়ার কর্তৃপক্ষের কাছে ইসরায়েল আবেদন জানিয়ে বলেছে, তারা যেন ইসরায়েলি ও ইহুদিদের নিরাপদে রাখার জন্য ব্যবস্থা নেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের আশা দাঙ্গাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে রাশিয়া কড়া ব্যবস্থা নেবে। দাগেস্তানের গভর্নরও এই ঘটনার জন্য দায়ীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে