ইউক্রেন ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার টেলিফোনে কথা বলবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে মার্কিন-রাশিয়া নিরাপত্তা আলোচনার আগে এই ফোনালাপ হবে। এক মাসেরও কম সময়ের মধ্যে বাইডেন ও পুতিন দ্বিতীয়বারের মতো ফোনে কথা বলবেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন জানিয়েছেন, বাইডেন বর্তমানে নতুন বছরের ছুটিতে তাঁর ডেলাওয়্যারের বাড়িতে রয়েছেন। সেখান থেকেই তিনি পুতিনের সঙ্গে আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন।
এক বিবৃতিতে এই মুখপাত্র বলেছেন, ‘বাইডেন প্রশাসন আমাদের ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে ব্যাপক কূটনীতিতে নিযুক্ত রয়েছে। এ ছাড়া ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক গঠনের প্রতিক্রিয়ায় বাইডেন প্রশাসন পরামর্শ ও সমন্বয় করছে।’
পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেন সীমান্তে কয়েক হাজার সৈন্য জড়ো করেছে। তারা আশঙ্কা করছেন, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের মতো মস্কো ইউক্রেনও দখল করে নিতে পারে। এই উত্তেজনা কমাতে বাইডেন ও পুতিনের মধ্যে আগামী বছরের ১০ জানুয়ারি জেনেভাতে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে